৫২/১৯. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৮৫২ - খেজুরবাগানে ইবনু সাইয়্যাদের কথা শোনার ঘটনা
ইবনু সাইয়্যাদের বর্ণনা।
ইবনু সাইয়্যাদ: খেজুরবাগানের ঘটনা ও সতর্ক অনুসন্ধান
আল-লু'লু ওয়াল মারজান : ১৮৫২
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৮৫২
حديث ابْنِ عُمَرَ، قَالَ: انْطَلَقَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأُبَيُّ بْنُ كَعْبٍ، يَأْتِيَانِ النَّخْلَ الَّذِي فِيهِ ابْنُ صَيَّادٍ حَتَّى إِذَا دَخَلَ النَّخْلَ، طَفِقَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَّقِي بِجُذُوعِ النَّخْلِ، وَهُوَ يَخْتِلُ ابْنَ صَيَّادٍ، أَنْ يَسْمَعَ مِنِ ابْنِ صَيَّادٍ شَيْئًا قَبْلَ أَنْ يَرَاهُ وَابْنُ صَيَّادٍ مُضْطَجِعٌ [ص: 311] عَلَى فِرَاشِهِ، فِي قَطِيفَةٍ لَهُ، فِيهَا رَمْزَةٌ فَرَأَتْ أُمُّ صَيَّادٍ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُوَ يَتَّقِي بِجُذُوعِ النَّخْلِ فَقَالَتْ لاِبْنِ صَيَّادٍ: أَيْ صَافِ (وَهُوَ اسْمُهُ) فَثَارَ ابْنُ صَيَّادٍ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَوْ تَرَكَتْهُ بَيَّنَ
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (ﷺ) ও উবাই ইব্নু কা‘ব (রাঃ) উভয়ে সে খেজুর বৃক্ষের নিকট গমন করেন, যেখানে ইব্নু সাইয়্যাদ অবস্থান করছিল। যখন নবী (ﷺ) সেখানে পৌঁছলেন, তখন তিনি খেজুর ডালের আড়ালে চলতে লাগলেন। তাঁর ইচ্ছে ছিল যে, ইব্নু সাইয়্যাদের অজান্তে তিনি তার কিছু কথা শুনে নিবেন। ইব্নু সাইয়্যাদ নিজ বিছানা পেতে চাদর মুড়ি দিয়ে শুয়ে গুনগুন ছিল এবং কী কী যেন গুনগুন করতেছিল। তার মা নবী (ﷺ)-কে দেখে ফেলেছিল যে, তিনি খেজুর বৃক্ষ শাখার আড়ালে আসছেন। তখন সে ইব্নু সাইয়্যাদকে বলে উঠল, হে সাফ! আর এ ছিল তার নাম। সে জলদি উঠে দাঁড়াল। তখন নবী (ﷺ) বললেন, নারীটি যদি তাকে নিজ অবস্থায় ছেড়ে দিত, তবে তার ব্যাপারটা প্রকাশ পেয়ে যেত।
সহীহুল বুখারী, পর্ব ৫৬ : জিহাদ ও যুদ্ধাভিযান, অধ্যায় ১৭৮, হাঃ ৩০৫৬; মুসলিম, পর্ব ৫২: ফিতনা এবং তার অশুভ আলামতসমূহ, অধ্যায় ১৯, হাঃ ২৯৩১
অনুবাদের উৎস
- সংকলক:
- ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৮৫২-এর সারসংক্ষেপ
এই হাদিসে নবী (صلى الله عليه وسلم) ও উবাই ইবনু কা‘ব (রাঃ)-এর ইবনু সাইয়্যাদের কাছে যাওয়ার ঘটনা এসেছে। নবী (صلى الله عليه وسلم) খেজুর ডালের আড়ালে চলছিলেন, যেন ইবনু সাইয়্যাদ তাঁকে দেখার আগে তার কিছু কথা শুনতে পারেন। ইবনু সাইয়্যাদ তখন বিছানায় চাদর মুড়ি দিয়ে কিছু গুণগুণ করছিল। কিন্তু তার মা নবী (صلى الله عليه وسلم)-কে দেখে তাকে ডেকে সতর্ক করে দেয়। ফলে সে উঠে দাঁড়ায়। নবী (صلى الله عليه وسلم) বলেন, নারীটি যদি তাকে ছেড়ে দিত, তবে তার ব্যাপার প্রকাশ পেত। এই বর্ণনা থেকে বোঝা যায়, নবী (صلى الله عليه وسلم) অকারণে রায় দেননি; তিনি বাস্তব অবস্থা বোঝার চেষ্টা করেছেন। সন্দেহের বিষয়ে সতর্ক অনুসন্ধান বড় শিক্ষা। তাই হাদিসটি পড়ার সময় মূল শব্দগুলো ধরে রাখা, নিজের ঈমান যাচাই করা এবং অকারণ বাড়তি ব্যাখ্যা থেকে বেঁচে থাকা উচিত।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কারও বিষয়ে সিদ্ধান্তের আগে তার অবস্থা যাচাই করা জরুরি।
- নবী (صلى الله عليه وسلم) ইবনু সাইয়্যাদের ব্যাপারে সতর্কভাবে অনুসন্ধান করেছিলেন।
- একটি ঘটনার বাইরে বাড়তি দাবি করা ঠিক নয়।
