৫৩/০. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৮৭৩ - খেজুর পানি ও নবী পরিবারের জীবন
সংসারের প্রতি অনাসক্তি ও অন্তরের কোমলতা
নবী পরিবারের সরল জীবন: খেজুর, পানি ও প্রতিবেশীর দুধ
আল-লু'লু ওয়াল মারজান : ১৮৭৩
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৮৭৩
حديث عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ لِعُرْوَةَ: ابْنَ أُخْتِي إِنْ كُنَّا لَنَنْظرُ إِلَى الْهِلاَلِ ثُمَّ الْهِلاَلِ، ثَلاَثَةَ أَهِلَّةٍ فِي شَهْرَيْنِ، وَمَا أُوقِدَتْ فِي أَبْيَاتِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَار(قَالَ عُرْوَةُ) فَقُلْتُ: يَا خَالةُ مَا كَانَ يُعِيشُكُمْ قَالَتِ: الأَسْوَدَانِ: التَّمْرُ وَالْمَاءُ إِلاَّ أَنَّهُ قَدْ كَانَ لِرَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، جِيرَانٌ مِنَ الأَنْصَارِ، كَانَتْ لَهُمْ مَنَائِحُ، وَكَانُوا يَمْنَحُونَ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَلْبَانِهِمْ فَيَسْقِينَا
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি একবার ‘উরওয়াহ (রাঃ)-’র উদ্দেশে বললেন, ভাগ্নে! আমরা (মাসের) নতুন চাঁদ দেখতাম, আবার নতুন চাঁদ দেখতাম। এভাবে দুইমাসে তিনটি নতুন চাঁদ দেখতাম। কিন্তু রাসূলুল্লাহ (ﷺ)-এর কোন ঘরেই আগুন জ্বালানো হত না। [‘উরওয়াহ বলেন] আমি জিজ্ঞেস করলাম, খালা। আপনারা তাহলে বেঁচে থাকতেন কিভাবে? তিনি বললেন, দুইটি কালো জিনিস অর্থাৎ খেজুর আর পানিই শুধু আমাদের বাঁচিয়ে রাখত। কয়েক ঘর আনসার রাসূলুল্লাহ (ﷺ)-এর প্রতিবেশী ছিল। তাঁদের কিছু দুগ্ধবতী উটনী ও বকরী ছিল। তাঁরা রাসূলুল্লাহ (ﷺ)-এর জন্য দুধ হাদিয়া পাঠাতেন। তিনি আমাদের তা পান করতে দিতেন।
সহীহুল বুখারী, পর্ব ৫১: হিবা এর ফযীলত এবং এর জন্য উদ্বুদ্ধ করা, অধ্যায় ১, হাঃ ২৫৬৭; মুসলিম, পর্ব ৫৩ : সংসারের প্রতি অনাসক্তি ও অন্তরের কোমলতা, অধ্যায়, সংসারের প্রতি অনাসক্তি ও অন্তরের কোমলতা, অধ্যায়, হাঃ ২৯৭২
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৮৭৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে আয়িশা (রাঃ) তাঁর ভাগ্নে উরওয়াহকে নবী (صلى الله عليه وسلم)-এর ঘরের অবস্থা বলেছেন। দুই মাসে তিনটি নতুন চাঁদ দেখা যেত, অথচ রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর ঘরে আগুন জ্বলত না। অর্থাৎ রান্না করার মতো খাবার থাকত না। উরওয়াহ জিজ্ঞেস করলে তিনি বলেন, তাঁরা খেজুর ও পানিতে বেঁচে থাকতেন। তবে কয়েক ঘর আনসার প্রতিবেশী তাঁদের দুধ হাদিয়া পাঠাতেন, আর নবীজি তা পরিবারের লোকদের পান করতে দিতেন। এই হাদিসে সরল জীবন, ধৈর্য, প্রতিবেশীর সহায়তা এবং অল্পে চলার শিক্ষা আছে। এটি আমাদের বলে, জীবনের আরাম কম হলেও ঈমান, শোকর ও পারস্পরিক ভালোবাসা বড় সম্পদ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নবী পরিবারের জীবন ছিল সরল ও ধৈর্যপূর্ণ।
- খেজুর ও পানির মতো সাধারণ খাবারেও জীবন চলতে পারে।
- প্রতিবেশীর হাদিয়া ও সহায়তা সুন্দর সামাজিক আচরণ।
- অল্পে চলা এবং শোকর করা মুমিনের গুরুত্বপূর্ণ গুণ।
