৩/২৪. অধ্যায়ঃ
আগুনে রান্না করা খাবার খেলে পুনরায় ওজু করতে হবে না।
আল লু'লু ওয়াল মারজান : ২০১
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ২০১
حديث عَمْرِو بْنِ أُمَيَّةَ، أَنَّهُ رَأَى رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَحْتَزُّ مِنْ كَتِفِ شَاةٍ، فَدُعِيَ إِلَى الصَّلاَةِ فَأَلْقَى السِّكِّينَ، فَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ
আমর বিন উমাইয়াহ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি নবী (ﷺ)-কে একটি বকরীর কাঁধের গোশ্ত কেটে খেতে দেখলেন। এ সময় সালাতের জন্য আহ্বান হল। তিনি ছুরিটি ফেলে দিলেন, অতঃপর সলাত আদায় করলেন; কিন্তু ওজু করলেন না।
সহীহুল বুখারী, পৰ্ব ৪: উযু, অধ্যায় ৫০, হাঃ ২০৮; মুসলিম, পর্ব ৩ ; হায়য,, অধ্যায় ২৪, হাঃ ৩৫৫
