৪/১৯. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ২৩২ - ইমামের অনুসরণে সালাত আদায়

মুক্তাদী ইমামের অনুসরণ করবে।

ইমাম অনুসরণ: জামাআতে সালাতের শৃঙ্খলা

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ২৩২

حديث أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: سَقَطَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ فَرَسٍ فَجُحِشَ شِقُّهُ الأَيْمَنُ، فَدَخَلْنَا عَلَيْهِ نَعُودُهُ، فَحَضَرَتِ الصَّلاَةُ، فَصَلَّى بِنا قَاعِدًا، فَقَعَدْنَا؛ [ص: 84] فَلَمَّا قَضَى الصَّلاَةَ، قَالَ: إِنَّمَا جُعِلَ الإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ؛ فَإِذَا كَبَّرَ فَكَبِّرُوا، وَإِذَا رَكَعَ فَارْكَعُوا، وَإِذَا رَفَع فارْفَعُوا، وَإِذَا قَالَ سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ، فَقُولُوا رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، وَإِذَا سَجَدَ فَاسْجُدُوا

আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

একবার আল্লাহর রাসূল (ﷺ) ঘোড়া হতে পড়ে যান। ফলে তাঁর ডান পাঁজর আহত হয়ে পড়ে। আমরা তাঁর শুশ্রূষা করার জন্য সেখানে গেলাম। এ সময় সালাতের ওয়াক্ত হলো। তিনি আমাদের নিয়ে বসে সালাত আদায় করলেন, আমরাও বসেই আদায় করলাম। সালাতের পর নবী (ﷺ) বললেনঃ ইমাম নির্ধারণ করা হয় তাঁকে ইক্‌তিদা করার জন্য। তিনি যখন তাকবির বলেন, তখন তোমরাও তাকবির বলবে, তিনি যখন রুকূ‘ করেন তখন তোমরাও রুকূ‘ করবে। তিনি যখন রুকূ‘ হতে উঠেন তখন তোমরাও উঠবে, তিনি যখনঃ سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ বলেন, তখন তোমরা رَبَّنَا وَلَكَ الْحَمْدُ বলবে। তিনি যখন সিজদা করেন, তখন তোমরাও সিজদা করবে।

সহীহুল বুখারী, পর্ব ১০; আযান, অধ্যায় ১২৮, হাঃ ৮০৫; মুসলিম, পর্ব ৪ সালাত, অধ্যায় ১৯, হাঃ ৪১১

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ২৩২-এর সারসংক্ষেপ

এই হাদিসে জামাআতে সালাতের একটি বড় নিয়ম এসেছে—ইমামকে অনুসরণ করা। আনাস ইবনু মালিক (রা.) বলেন, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم ঘোড়া থেকে পড়ে ডান পাঁজরে আঘাত পান। তাঁরা তাঁর খোঁজ নিতে গেলে সালাতের সময় হয়। নবী صلى الله عليه وسلم বসে তাঁদের নিয়ে সালাত আদায় করেন, আর তাঁরা বসেই সালাত আদায় করেন। সালাত শেষে তিনি বলেন, ইমাম নির্ধারণ করা হয় তাঁকে অনুসরণ করার জন্য। তিনি তাকবীর বললে তোমরা তাকবীর বলবে, রুকু করলে রুকু করবে, উঠলে উঠবে, তিনি سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ বললে তোমরা رَبَّنَا وَلَكَ الْحَمْدُ বলবে, আর তিনি সিজদা করলে সিজদা করবে। এতে বোঝা যায়, জামাআতে সালাতে নিজের ইচ্ছামতো আগে-পিছে করা ঠিক নয়; ইমামের সঙ্গে শৃঙ্খলা রেখে চলা দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • জামাআতে সালাতে ইমামকে অনুসরণ করার কথা হাদিসে স্পষ্ট।
  • তাকবীর, রুকু, উঠা ও সিজদায় মুসল্লি ইমামের সঙ্গে থাকবে।
  • ইমাম বসে সালাত আদায় করলে সেই অবস্থাও হাদিসে বর্ণিত হয়েছে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন