৪/১৮. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ২৩১ - সালাত
সালাতে ‘সামিআল্লাহু লিমান হামিদাহ’ ও ‘রাব্বানা ওয়ালাকাল হামদ’ এবং আমীন বলা।
আল-লু'লু ওয়াল মারজান : ২৩১
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ২৩১
حديث أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: إِذَا قَالَ الإِمَامُ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلاَ الضَّالِّينَ فَقُولُوا: آمِينَ؛ فَإِنَّهُ مَنْ وَافَقَ قَوْلُهُ قَوْلَ الْمَلاَئِكَةِ؛ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (ﷺ) বলেছেনঃ ইমাম غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلاَ الضَّالِّينَ পড়লে তোমরা ‘আমীন’ বলো। কেননা, যার এ (আমীন) বলা ফেরেশতাদের (আমীন) বলার সাথে একই সময় হয়, তার পূর্বের সব গুনাহ মাফ করে দেয়া হয়। মুহাম্মদ ইব্নু ‘আমর (রহঃ) আবূ সালামাহ (রহঃ) সূত্রে আবূ হুরায়রাহ্ (রাঃ)-এর মাধ্যমে নবী (ﷺ) হতে এবং নু‘আইম- মুজমির (রহঃ) আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে হাদীস বর্ণনায় সুমাই (রহঃ)-এর অনুসরণ করেছেন।
সহীহুল বুখারী, পর্ব ১০ : আযান, অধ্যায় ১১৩, হাঃ ৭৮২; মুসলিম, পর্ব ৪; সালাত, অধ্যায় ১৮, হাঃ ৪১০
