১/১৪. অধ্যায়ঃ
ইসলামের ফাযায়েলের বর্ণনা এবং তার কোন কাজটি সর্বোত্তম।
আল লু'লু ওয়াল মারজান : ২৪
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ২৪
حديث عبْد اللهِ بْنِ عَمْرٍو أَنَّ رَجُلاً سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ الإِسْلامِ خَيْرٌ قَالَ: تُطْعِمُ الطَّعامَ وَتَقْرَأُ السَّلامَ عَلى مَنْ عَرَفْتَ وَمَنْ لَمْ تَعْرِفْ
‘আবদুল্লাহ্ ইবনু ‘আমর (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি আল্লাহর রাসূল (ﷺ)-কে জিজ্ঞেস করল, ইসলামের কোন্ জিনিসটি উত্তম? তিনি বললেন, তুমি খাদ্য খাওয়াবে ও চেনা অচেনা সকলকে সালাম দিবে।
সহীহুল বুখারী, পর্ব ২: ঈমান, অধ্যায় ৬, হাঃ ১২; মুসলিম, পৰ্ব ১: ঈমান, অধ্যায় ১৪, হাঃ ৪২
