৪/২২. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ২৪৩ - সালাতে সুবহানাল্লাহ বলা ও ইমামকে সতর্ক করা
জামাআতের পক্ষ থেকে কাউকে সালাত পড়ানোর জন্য সামনে পাঠানো যখন ইমাম বিলম্ব করবে এবং সামনে পাঠানোতে বিশৃঙ্খলার ভয় না করবে।
সালাতে সুবহানাল্লাহ বলা: ইমামকে সতর্ক করার সঠিক পদ্ধতি
আল-লু'লু ওয়াল মারজান : ২৪৩
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ২৪৩
حديث سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَهَبَ إِلَى بَنِي عَمْرِو بْنِ عَوْفٍ لِيُصْلِحَ بَيْنَهُمْ، فَحَانَتِ الصَّلاَةُ، فَجَاءَ الْمُؤَذِّنُ إِلَى أَبِي بَكْرٍ، فَقَالَ: أَتُصَلِّي بِالنَّاسِ فَأُقِيم قَالَ: نَعَمْ فَصَلَّى أَبُو بَكْرٍ؛فَجَاءَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالنَّاسُ فِي الصَّلاَةِ، فَتَخَلَّصَ حَتَّى وَقَفَ فِي الصَّفِّ، فَصَفَّقَ النَّاسُ، وَكَانَ أَبُو بَكْرٍ لاَ يَلْتَفِتُ فِي صَلاَتِهِ، [ص: 89] فَلَمَّا أَكْثَرَ النَّاسُ التَّصْفِيقَ الْتَفَتَ فَرَأَى رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَشَارَ إِلَيْهِ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنِ امْكُثْ مَكَانَكَ، فَرَفَعَ أَبُو بَكْرٍ رضي الله عنه يَدَيْهِ فَحَمِدَ اللهَ عَلَى مَا أَمَرَهُ بِهِ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ ذلِكَ، ثُمَّ اسْتَأْخَرَ أَبُو بَكْرٍ حَتَّى اسْتَوَى فِي الصَّفِّ، وَتَقَدَّمَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى؛ فَلَمَّا انْصَرَفَ، قَالَ: يَا أَبَا بَكْرٍ مَا مَنَعَكَ أَنْ تَثْبُتَ إِذْ أَمَرْتُكَ فَقَالَ أَبُو بَكْرٍ: مَا كَانَ لاِبْنِ أَبِي قُحَافَةَ أَنْ يُصَلِّي بَيْنَ يَدَيْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؛ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا لِي رَأَيْتُكُمْ أَكْثَرْتُمُ التَّصْفِيقَ مَنْ رَابَهُ شَيْءٌ فِي صَلاَتِهَ فَلْيُسَبِّحْ فَإِنَّهُ إِذَا سَبَّحَ الْتُفِتَ إِلَيْهِ، وَإِنَّمَا التَّصْفِيقُ لِلنِّسَاءِ
সাহল বিন সা‘দ আস-সাঈদী (রাঃ) হতে বর্ণিতঃ
একদা আল্লাহর রাসূল (ﷺ) ‘আমর ইব্নু আওফ গোত্রের এক বিবাদ মীমাংসার জন্য সেখানে যান। ইতোমধ্যে (আসরের) সালাতের সময় হয়ে গেলে, মুয়াজ্জিন আবূ বকর (রাঃ)-এর নিকট এসে বললেন, আপনি কি লোকদের নিয়ে সালাত আদায় করে নেবেন? তা হলে ইক্বামাত দেই? তিনি বললেন, হ্যাঁ, আবূ বকর (রাঃ) সালাত আরম্ভ করলেন। লোকেরা সালাতে থাকতে থাকতেই আল্লাহর রাসূল (ﷺ) তাশরীফ আনলেন এবং তিনি সারিগুলো ভেদ করে প্রথম সারিতে গিয়ে দাঁড়ালেন। তখন সাহাবীগণ হাতে তালি দিতে লাগলেন।আবূ বকর (রাঃ) সালাতে আর কোন দিকে তাকাতেন না। কিন্তু সাহাবীগণ যখন অধিক করে হাতে তালি দিতে লাগলেন, তখন তিনি তাকালেন এবং আল্লাহর রাসূল (ﷺ)-কে দেখতে পেলেন। আল্লাহর রাসূল (ﷺ) তাঁর প্রতি ইঙ্গিত করলেন- নিজের জায়গায় থাক। তখন আবূ বকর (রাঃ) দু‘হাত উঠিয়ে আল্লাহর রাসূল (ﷺ)-এর নির্দেশের জন্য আল্লাহ্র প্রশংসা করে পিছিয়ে গেলেন এবং কাতারের বরাবর দাঁড়ালেন। আর আল্লাহর রাসূল (ﷺ) সামনে এগিয়ে সালাত আদায় করলেন। সালাত শেষ করে তিনি বললেন, হে আবূ বক্র! আমি তোমাকে নির্দেশ দেয়ার পর কিসে তোমাকে বাধা দিয়েছিল? আবূ বকর (রাঃ) বললেন, আবূ কুহাফার পুত্রের জন্য আল্লাহর রাসূল (ﷺ) এর সামনে দাঁড়িয়ে সালাত আদায় করা শোভা পায় না।অতঃপর আল্লাহর রাসূল (ﷺ) বললেনঃ আমি তোমাদের অধিক হারে তালি দিতে দেখলাম। ব্যাপার কী? শোন! সালাতে কারো কিছু ঘটলে সুবহানাল্লাহ্ বলবে। সুবহানাল্লাহ্ বললেই তার প্রতি দৃষ্টি দেয়া হবে। আর হাতে তালি দেয়া তো নারীদের জন্য।
সহীহুল বুখারী, পর্ব ১০; আযান, অধ্যায় ৪৮, হাঃ ৬৮৪;মুসলিম, পর্ব ৪ : সালাত, অধ্যায় ২২, হাঃ ৪২১
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ২৪৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে সালাতের ভেতরে ইমামকে সতর্ক করার একটি গুরুত্বপূর্ণ নিয়ম এসেছে। নবী (صلى الله عليه وسلم) একটি বিবাদ মীমাংসার জন্য গিয়েছিলেন। সালাতের সময় হলে আবূ বকর (রাঃ) ইমামত শুরু করেন। পরে নবী (صلى الله عليه وسلم) এসে প্রথম সারিতে দাঁড়ালেন। লোকেরা হাততালি দিতে লাগল। আবূ বকর (রাঃ) সাধারণত সালাতে এদিক-সেদিক তাকাতেন না, কিন্তু তালি বেশি হলে তিনি তাকালেন এবং নবী (صلى الله عليه وسلم)-কে দেখলেন। নবী (صلى الله عليه وسلم) তাঁকে জায়গায় থাকতে ইশারা করলেন, তবু আবূ বকর (রাঃ) পিছিয়ে গেলেন এবং নবী (صلى الله عليه وسلم) সামনে গিয়ে সালাত পড়ালেন। সালাত শেষে নবী (صلى الله عليه وسلم) শেখালেন, সালাতে কারো কিছু হলে পুরুষরা সুবহানাল্লাহ বলবে। আর তালি নারীদের জন্য। তাই সালাতে সতর্কতা, আদব এবং ইমামের প্রতি শৃঙ্খলা এই হাদিসের মূল শিক্ষা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সালাতে ইমামকে সতর্ক করতে পুরুষদের সুবহানাল্লাহ বলা উচিত।
- সালাতে অযথা নড়াচড়া বা শব্দ না করে নিয়ম মেনে চলা দরকার।
- আবূ বকর (রাঃ) নবী (صلى الله عليه وسلم)-এর সামনে দাঁড়িয়ে ইমামত করতে বিনয় দেখিয়েছেন।
- জামাআতের সালাতে ইমাম ও মুক্তাদিদের মধ্যে শৃঙ্খলা থাকা জরুরি।
