৪/২১. অধ্যায়ঃ

অসুখের কারণে ও সফরে যাওয়ার কারণে বা অন্য যে কোন কারণে সঙ্গত ওজর উপস্থিত হলে সালাতে অন্যকে ইমামের স্থলাভিষিক্ত করা।

আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ২৪২

حديث أَبِي مُوسى، قَالَ: مَرِضَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاشْتَدَّ مَرَضُهُ، فَقَالَ: مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ قَالَتْ عَائِشَةُ: إِنَّهُ رَجُلٌ رَقِيقٌ إِذَا قَامَ مَقَامَكَ لَمْ يَسْتَطِعْ أَنْ يُصَلِّيَ بِالنَّاس، قَالَ: مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ، فَعَادَتْ، فَقَالَ: مُرِي أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ فَإِنَّكُنَّ صَوَاحِبُ يُوسُفَ فَأَتَاهُ الرَّسُولُ فَصَلَّى بِالنَّاسِ فِي حَيَاةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

আবূ মূসা (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) অসুস্থ হয়ে পড়লেন, ক্রমে তাঁর অসুস্থতা তীব্রতর হলে তিনি বললেন, আবূ বক্রকে লোকদের নিয়ে সলাত আদায় করতে বল। ‘আয়িশাহ্ (রাঃ) বললেন, তিনি তো কোমল হৃদয়ের লোক, যখন আপনার স্থানে দাঁড়াবেন, তখন তিনি লোকদের নিয়ে সলাত আদায় করতে পারবেন না। নবী (ﷺ) আবার বললেন, আবূ বাকরকে বল, সে যেন লোকদের নিয়ে সলাত আদায় করে। ‘আয়িশাহ্ (রাঃ) আবার সে কথা বললেন। তখন তিনি আবার বললেন, আবূ বক্রকে বল, সে যেন লোকদের নিয়ে সলাত আদায় করে। তোমরা ইউসুফের (‘আলাইহি ওয়া সাল্লাম) সাথী রমণীদেরই মতো। অতঃপর একজন সংবাদদাতা আবূ বকর (রাঃ)-এর নিকট সংবাদ নিয়ে আসলেন এবং তিনি নবী (ﷺ)-এর জীবদ্দশাতেই লোকদের নিয়ে সলাত আদায় করলেন।

সহীহুল বুখারী, পৰ্ব ১০ : আযান, অধ্যায় ৪৬, হাঃ ৬৭৮; মুসলিম, পর্ব ৪ : সালাত, অধ্যায় ২১, হাঃ ৪২০

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন