৪/২৮. অধ্যায়ঃ
কাতার সোজা ও ঠিক করা।
আল লু'লু ওয়াল মারজান : ২৪৯
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ২৪৯
حديث أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: أَقِيمُو الصُّفُوفَ فَإِنِّي أَرَاكُمْ خَلْفَ ظَهْرِي
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেনঃ তোমরা কাতার সোজা করে নিবে। কেননা, আমি আমার পিছনের দিক হতেও তোমাদের দেখতে পাই।
সহীহুল বুখারী, পৰ্ব ১০; আযান, অধ্যায় ৭১, হাঃ ৭১৮; মুসলিম, পর্ব ৪ : সালাত, অধ্যায় ২৮, হাঃ ৪৩৪
