৪/২৮. অধ্যায়ঃ
কাতার সোজা ও ঠিক করা।
আল লু'লু ওয়াল মারজান : ২৫০
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ২৫০
حديث النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَتُسَوُّنَّ صُفُوفَكُمْ، أَوْ لَيُخَالِفَنَّ اللهُ بَيْنَ وُجُوهِكُمْ
নু‘মান ইব্নু বশীর (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেনঃ তোমরা অবশ্যই কাতার সোজা করে নিবে, তা না হলে আল্লাহ্ তা‘আলা তোমাদের মাঝে বিরোধ সৃষ্টি করে দিবেন।
সহীহুল বুখারী, পৰ্ব ১০ : আযান, অধ্যায় ৭১, হাঃ ৭১৭; মুসলিম, পর্ব ৪: সালাত, অধ্যায় ২৮, হাঃ ৪৩৬
