৪/৩৬. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ২৬৬ - ইমামের জন্য সহজ সালাত
ইশার সালাতে উচ্চৈঃস্বরে কিরাআত।
ইমামের সালাত সংক্ষেপ করার শিক্ষা: মু‘আয (রাঃ)-এর ঘটনা
আল-লু'লু ওয়াল মারজান : ২৬৬
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ২৬৬
حديث جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، أَنَّ مُعَاذَ بْنَ جَبَلٍ رضي الله عنه كَانَ يُصَلِّي مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ يَأْتِي قَوْمَهُ فَيُصَلِّي بِهِمْ الصَّلاَةَ، فَقَرَأَ بِهِمُ الْبَقَرَةَ قَالَ: فَتَجَوَّزَ رَجُلٌ فَصَلَّى صَلاَةً خَفِيفَةً، فَبَلَغَ ذَلِكَ مُعَاذًا، فَقَالَ: إِنَّهُ مُنَافِقٌ فَبَلَغَ ذلِكَ الرَّجُلَ، فَأَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ،فَقَالَ يَا رَسُولَ اللهِ إِنَّا قَوْمٌ نَعْمَلُ بِأَيْدِينَا، وَنَسْقِي بِنَوَاضِحِنَا وَإِنَّ مُعَاذًا صَلَّى بِنَا الْبَارِحَةَ، [ص: 97] فَقَرَأَ الْبَقَرَةَ، فَتَجَوَّزْتُ، فَزَعَمْ أَنِّي مُنَافِقٌ فَقَالَ النَبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَا مُعَاذُ أَفَتَّانٌ أَنْتَ ثلاثًا اقْرَأْ (وَالشَّمْسِ وَضُحَاهَا) وَ (سَبِّحِ اسْمَ رَبِّكَ الأَعْلَى) وَنَحْوَهَا
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
মু‘আয ইবনু জাবাল (রাঃ) নবী (ﷺ)-এর সাথে সালাত আদায় করতেন। পুনরায় তিনি নিজ কাওমের নিকট এসে তাদের নিয়ে সালাত আদায় করতেন। একবার তিনি তাদের নিয়ে সালাতে সূরা আল-বাকারা পড়লেন। তখন এক ব্যক্তি সালাত সংক্ষেপ করতে চাইল। সুতরাং সে (আলাদা হয়ে) সংক্ষেপে সালাত আদায় করলো। এ খবর মু‘আয (রাঃ)-এর কাছ পৌঁছলে তিনি বললেনঃ সে মুনাফিক।লোকটার কাছে এ খবর পৌঁছলে সে নবী (ﷺ)-এর খিদমতে এসে বললঃ হে আল্লাহ্র রাসূল! আমরা এমন এক কাওমের লোক, যারা নিজের হাতে কাজ করি, আর নিজের উট দিয়ে সেচের কাজ করি। মু‘আয (রাঃ) গত রাতে সূরা আল-বাকারাহ দিয়ে সালাত আদায় করতে আরম্ভ করলেন, তখন আমি সংক্ষেপে সালাত আদায় করে নিলাম। এতে মু‘আয (রাঃ) বললেন যে, আমি মুনাফিক। তখন নবী (ﷺ) বললেনঃ হে মু‘আয! তুমি কি (লোকেদের) দ্বীনের প্রতি বিতৃষ্ণ করতে চাও? এ কথাটি তিনি তিনবার বললেন। পরে তিনি তাঁকে বললেনঃ তুমি وَالشَّمْسِ وَضُحَاهَا আর سَبِّحْ اسْمَ رَبِّكَ الْأَعْلَى এবং এর অনুরূপ ছোট সূরা পড়বে।
সহীহুল বুখারী, পর্ব ৭৮: আদব-আচার, অধ্যায় ৭৪, হাঃ ৬১০৬; মুসলিম, পর্ব ৪: সালাত, অধ্যায় ৩৬, হাঃ ৪৬৫
অনুবাদের উৎস
- সংকলক:
- ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ২৬৬-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় হলো ইমামতি করার সময় মানুষের অবস্থা বুঝে সালাত পড়ানো। মু‘আয ইবনু জাবাল (রাঃ) নবী (صلى الله عليه وسلم)-এর সঙ্গে সালাত আদায় করতেন, তারপর নিজের কওমের কাছে গিয়ে তাদের নিয়ে সালাত পড়াতেন। এক রাতে তিনি সূরা বাকারা দিয়ে সালাত শুরু করলে একজন কর্মজীবী মানুষ আলাদা হয়ে সংক্ষেপে সালাত আদায় করেন। পরে বিষয়টি নবী (صلى الله عليه وسلم)-এর কাছে গেলে তিনি মু‘আয (রাঃ)-কে বলেন, তুমি কি লোকদের দ্বীন থেকে দূরে সরাতে চাও? তিনি তিনবার এই কথা বলেন। এরপর ছোট সূরা পড়ার নির্দেশ দেন। এতে বোঝা যায়, ইমামের কিরাআত মানুষের শক্তি, কাজ ও প্রয়োজনের দিকে খেয়াল রেখে হওয়া উচিত।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ইমামকে মুক্তাদিদের অবস্থা বুঝে সালাত পড়াতে হয়।
- দীর্ঘ কিরাআত সবার জন্য সহজ নাও হতে পারে।
- কর্মব্যস্ত মানুষের কথা সালাতে বিবেচনায় নেওয়া হয়েছে।
- কাউকে দ্রুত মুনাফিক বলা থেকে সতর্ক থাকা দরকার।
