৪/৪৭. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ২৮১ - সালাতে সুতরাহ ও নবীর সুন্নত
সালাত আদায়কারীর সুতরা বা (বেড়া দণ্ড) প্রসঙ্গে।
সালাতে সুতরাহ রাখার সুন্নত: নবী صلى الله عليه وسلم-এর আমল থেকে শিক্ষা
আল-লু'লু ওয়াল মারজান : ২৮১
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ২৮১
حديث أَبِي جُحَيْفَةَ، قَالَ: رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي قُبَّةٍ حَمْرَاءَ مِنْ أَدَمٍ، وَرَأَيْتُ بِلاَلاً أَخَذَ وَضُوءَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَرَأَيْتُ النَّاسَ يَبْتَدِرُونَ ذَاكَ الْوَضوءَ، فَمَنْ أَصَابَ مِنْهُ شَيْئًا تَمَسَّحَ بِهِ، وَمَنْ لَمْ يُصِبْ مِنْهُ شَيْئًا أَخَذَ مِنْ بَلَلِ يَدِ صَاحِبِه، ثُمَّ رَأَيْتُ بِلاَلاً أَخَذَ عَنَزَةً فَرَكَزَهَا، وَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حُلَّةٍ حَمْرَاءَ مُشَمِّرًا، صَلَّى إِلَى الْعَنَزَةِ بِالنَّاسِ رَكْعَتَيْنِ، وَرَأَيْتُ النَّاسَ وَالدَّوَابَّ يَمُرُّونَ مِنْ بَيْنَ يَدَيِ الْعَنَزَةِ
আবূ জুহাইফাহ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি আল্লাহর রাসূল (ﷺ)-কে চামড়ার একটি লাল তাঁবুতে দেখলাম এবং তাঁর জন্য ওজুর পানি নিয়ে বিলাল (রাঃ)-কে উপস্থিত দেখলাম। আর লোকেরা তাঁর ওজুর পানির জন্যে প্রতিযোগিতা করছে। কেউ সামান্য পানি পাওয়া মাত্র তা দিয়ে শরীর মুছে নিচ্ছে। আর যে পায়নি সে তার সাথীর ভিজা হাত হতে নিয়ে নিচ্ছে। অতঃপর বিলাল (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর একটি লৌহফলকযুক্ত ছড়ি নিয়ে এসে তা মাটিতে পুঁতে দিলেন। নবী (ﷺ) একটা লাল ডোরাযুক্ত পোশাক পরে বের হলেন, তাঁর তহবন্দ কিঞ্চিৎ উঁচু করে পরা ছিল। সে ছড়িটি সামনে রেখে লোকদের নিয়ে দুইরাক‘আত সালাত আদায় করলেন। আর মানুষ ও জন্তু-জানোয়ার ঐ ছড়িটির বাইরে চলাফেরা করছিলো।
সহীহুল বুখারী, পর্ব ৮ : সালাত, অধ্যায় ১৭, হাঃ ৩৭৬; মুসলিম, পর্ব ৪ : সালাত, অধ্যায় ৪৭, হাঃ ৫০৩
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ২৮১-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় হলো সালাতে সুতরাহ রাখা। আবূ জুহাইফা (রাঃ) রাসূল صلى الله عليه وسلم-কে লাল চামড়ার তাঁবুতে দেখেন। বিলাল (রাঃ) তাঁর ওজুর পানি নিয়ে আসেন, আর লোকেরা সেই পানির জন্য আগ্রহ দেখায়। এরপর বিলাল (রাঃ) একটি লৌহফলকযুক্ত ছড়ি মাটিতে পুঁতে দেন। নবী صلى الله عليه وسلم সেটিকে সামনে রেখে লোকদের নিয়ে দুই রাকআত সালাত আদায় করেন। হাদিসে আরও এসেছে, মানুষ ও জন্তু সেই ছড়ির বাইরে চলাফেরা করছিল। তাই সালাতে সুতরাহ, সামনে আড়াল রাখা এবং নামাজের জায়গা ঠিক রাখার বিষয়টি এখানে স্পষ্টভাবে দেখা যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সালাতের সময় সামনে সুতরাহ রাখা নবী صلى الله عليه وسلم-এর আমল থেকে জানা যায়।
- সুতরাহর বাইরে চলাফেরা হলে তা সালাতের সামনে সরাসরি আসার মতো নয়।
- সাহাবীরা রাসূল صلى الله عليه وسلم-এর ব্যবহৃত জিনিসের প্রতি গভীর ভালোবাসা দেখাতেন।
