৪/৪৭. অধ্যায়ঃ
সালাত আদায়কারীর সুতরা বা (বেড়া দণ্ড) প্রসঙ্গে।
আল লু'লু ওয়াল মারজান : ২৮০
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ২৮০
حديث أَبِي جُحَيْفَةَ، أَنَّهُ رَأَى بِلاَلاً يُؤَذِّنُ، فَجَعَلْتُ أَتَتَبَّعُ فَاهُ ههُنَا وَههُنَا بِالأَذانِ
আবূ জুহায়ফাহ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বিলাল (রাঃ)-কে আযান দিতে দেখেছেন। (এরপর তিনি বলেন) তাই আমি তাঁর (বিলালের) ন্যায় আযানের মাঝে মুখ এদিক সেদিক (ডানে-বামে) ফিরাই।
সহীহুল বুখারী, পৰ্ব ১০: আযান, অধ্যায় ১৯, হাঃ ৬৩৪; মুসলিম, পর্ব ৪ : সালাত, অধ্যায় ৪৭, হাঃ ৫০৩
