৪/৫২. অধ্যায়ঃ
একটি মাত্র কাপড়ে সালাত আদায় করা এবং তা পরিধানের নিয়ম।
আল লু'লু ওয়াল মারজান : ২৯৫
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ২৯৫
حديث أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لاَ يُصَلِّي أَحَدُكُمْ فِي الثَّوْبِ الْوَاحِدِ لَيْسَ عَلَى عَاتِقَيْهِ شَيْءٌ
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (ﷺ) বলেছেন, তোমাদের কেউ এক কাপড় পরে এমনভাবে যেন সলাত আদায় না করে যে, তার উভয় কাঁধে এর কোন অংশ নেই।
সহীহুল বুখারী, পৰ্ব ৮; সালাত, অধ্যায় ৫, হাঃ ৩৫; মুসলিম, পূর্ব ৪ : সালাত, অধ্যায় ৫২, হাঃ ৫১৬
