৫/২. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৩০২ - কিবলা পরিবর্তন ও আনুগত্যের শিক্ষা

বাইতুল মুকাদ্দাস থেকে কাবার দিকে কিবলা পরিবর্তন।

কিবলা পরিবর্তনের হাদিস: কা’বার দিকে সলাত ও সাহাবীদের আনুগত্য

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৩০২

حديث الْبَرَاءِ بْنِ عَازِبٍ رضي الله عنه، قَالَ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى نَحْوَ بَيْتِ الْمَقْدِسِ سِتَّةَ عَشَرَ أَوْ سَبْعَةَ عَشَرَ شَهْرًا، وَكَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحِبُّ أَنَّ يُوَجَّهَ إِلَى الْكَعْبَةِ، فَأنْزَلَ اللهُ (قَدْ نَرَى تَقَلُّبَ وَجْهِكَ فِي السَّمَاءِ) فتَوَجَّهَ نَحْوَ الْكَعْبَةِ وَقَالَ السُّفَهَاءُ مِنَ النَّاسِ، وَهُمُ الْيَهُودُ مَا وَلاَّهُمْ عَنْ قِبْلَتِهِمُ الَّتِي كَانُوا عَلَيْهَا قُلْ للهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ يَهْدِي مَنْ يَشَاءُ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ فَصَلَّى مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ ثُمَّ خَرَجَ بَعْدَ مَا صَلَّى، فَمَرَّ عَلَى قَوْمٍ منَ الأَنْصَارِ فِي صَلاَةِ الْعَصْرِ يُصَلُّونَ نَحْوَ بَيْتِ الْمَقْدِسِ، فَقَالَ هُوَ يَشْهَدُ أَنَّهُ صَلَّى مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَّهُ تَوَجَّهَ نَحْوَ الْكَعْبَةِ؛ فَتَحَرَّفَ الْقَوْمُ حَتَّى تَوجَّهُوا نَحْوَ الْكَعْبَةِ[ص: 106] أخرجه البخاري في: 8 كتاب الصلاة: 31 باب التوجه نحو القبلة حيث كان

বারা ইবনু ‘আযিব (রাঃ) হতে বর্ণিতঃ

আল্লাহর রাসূল (ﷺ) বায়তুল মুকাদ্দাসমুখী হয়ে ষোল বা সতের মাস সালাত আদায় করেছেন। আর আল্লাহর রাসূল (ﷺ) কা’বার দিকে কিবলাহ করা পছন্দ করতেন।মহান আল্লাহ নাযিল করেনঃ “আকাশের দিকে আপনার বারবার তাকানোকে আমি অবশ্য লক্ষ্য করছি”- (আল-বাক্বারাহঃ ১৪৪)।অতঃপর তিনি কা’বার দিকে মুখ করেন।আর নির্বোধ লোকেরা- তারা ইয়াহুদী, বলতো, “তারা এ যাবত যে কিবলাহ অনুসরণ করে আসছিলো, তা হতে কিসে তাদেরকে ফিরিয়ে দিল? বলুনঃ (হে নবী) পূর্ব ও পশ্চিম আল্লাহ্‌রই। তিনি যাকে ইচ্ছে সঠিক পথে পরিচালিত করেন”- (আল-বাক্বারাহঃ ১৪২)।তখন নবী (ﷺ)-এর সঙ্গে এক ব্যক্তি সালাত আদায় করলেন এবং বেরিয়ে গেলেন। তিনি আসরের সালাতের সময় আনসারগণের এক গোত্রের পাশ দিয়ে যাচ্ছিলেন। তাঁরা বায়তুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত আদায় করছিলেন। তখন তিনি বললেনঃ (তিনি নিজেই) সাক্ষী যে, আল্লাহর রাসূল (ﷺ) এর সঙ্গে তিনি সালাত আদায় করেছেন, আর তিনি রাসূলুল্লাহ্ (ﷺ) কা’বার দিকে মুখ করেছেন। তখন সে গোত্রের লোকজন ঘুরে কা’বার দিকে মুখ ফিরিয়ে নিলেন।

সহীহুল বুখারী, পর্ব ৮ : সালাত, অধ্যায় ৩১, হাঃ ৩৯৯; মুসলিম, পর্ব ৫; মসজিদ ও সালাতের স্থানসমূহের বর্ণনা, অধ্যায় ২, হাঃ ৫২৫

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৩০২-এর সারসংক্ষেপ

এই হাদিসে কিবলা পরিবর্তনের ঘটনা এসেছে। আল্লাহর রাসূল صلى الله عليه وسلم প্রথমে ষোল বা সতের মাস বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সলাত আদায় করেছেন। তিনি কা’বার দিকে কিবলা হওয়া পছন্দ করতেন। এরপর আল্লাহ কুরআনের আয়াত নাযিল করেন এবং তিনি কা’বার দিকে মুখ করেন। হাদিসে আরও এসেছে, কিছু লোক এ পরিবর্তন নিয়ে প্রশ্ন তুলেছিল। কিন্তু আল্লাহর নির্দেশ আসার পর বিষয়টি স্পষ্ট হয়ে যায়। একজন সাহাবী নবী صلى الله عليه وسلم-এর সঙ্গে কা’বার দিকে মুখ করে সলাত আদায় করে বের হলেন। পরে তিনি আনসারদের একদল মানুষকে বাইতুল মুকাদ্দাসের দিকে সলাত পড়তে দেখে সংবাদ দিলেন। তারা সলাতের মধ্যেই কা’বার দিকে ঘুরে গেলেন। এখানে কিবলা পরিবর্তন, ওহীর আনুগত্য এবং দ্রুত সত্য গ্রহণের শিক্ষা আছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আল্লাহর নির্দেশ জানার পর তা মেনে নেওয়াই মুমিনের পথ।
  • সাহাবীরা সঠিক খবর পেলে দেরি না করে আমল করেছেন।
  • কিবলা সলাতের গুরুত্বপূর্ণ বিষয়, তাই নির্দেশ অনুযায়ী মুখ করা দরকার।
  • মানুষের প্রশ্ন বা আপত্তির চেয়ে আল্লাহর হুকুম বড়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন