১/২১. অধ্যায়ঃ
ঈমানদারদের একের অপরের উপর মর্যাদা এবং এ ব্যাপারে ইয়েমেনবাসীদের প্রাধান্য।
আল লু'লু ওয়াল মারজান : ৩১
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৩১
حديثُ عُقْبَةَ بْنِ عَمْرٍو أَبي مَسْعودٍ قَالَ: أَشارَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ نَحْوَ الْيَمَنِ فَقالَ: الإِيمانُ يَمانٍ هَهنا، أَلا إِنَّ الْقَسْوَةَ وَغِلَظَ الْقُلُوبِ في الْفَدَّادِينَ عِنْدَ أُصولِ أَذْنابِ الإِبْلِ حَيْثُ يَطْلُعُ قَرْنا الشَّيْطانِ في رَبيعَةَ وَمُضَرَ
‘উকবাহ ইবনু ‘উমার ও আবূ মাস‘উদ (রাঃ) হতে বর্ণিতঃ
‘উকবাহ ইবনু ‘উমার ও আবূ মাস‘উদ (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) নিজ হাত দ্বারা ইয়ামানের দিকে ইশারা করে বলেন, “ঈমান তো ওদিকে ইয়ামানের মধ্যে। কঠোরতা ও মনের কাঠিন্য এমন সব বেদুইনদের মধ্যে যারা তাদের উট নিয়ে ব্যস্ত থাকে এবং ধর্মের প্রতি মনোযোগী হয় না, যেখান থেকে শয়তানের শিং দুইটি বেরোয় রাবী‘আহ্ ও মুযার গোত্রদ্বয়ের মাঝে।
সহীহুল বুখারী, পর্ব ৫৯: সৃষ্টির সূচনা, অধ্যায় ১৫, হাঃ ৩৩০২; মুসলিম, পর্ব ১: ঈমান, অধ্যায় ২১, হাঃ ৫১
