৫/১৯. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৩৩৬ - সালাতে সন্দেহ হলে সঠিকটা ধরার শিক্ষা
সালাতে ভুল-ভ্রান্তি হওয়া এবং তার জন্য সিজদা।
সালাতে সন্দেহ হলে কী করবে? সাহু সিজদার শিক্ষা
আল-লু'লু ওয়াল মারজান : ৩৩৬
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৩৩৬
حديث عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ، قَالَ: صَلَّى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، (قَالَ إِبْرَاهِيمُ، أَحَدُ الرُّوَاةِ، لاَ أَدْرِي زَادَ أَوْ نَقَصَ)؛ فَلَمَّا سَلَّمَ قِيلَ لَهُ يَا رَسُولَ اللهِ أَحَدَثَ فِي الصَّلاَةِ شَيْءٌ قَالَ: وَمَا ذَاكَ قَالُوا: صَلَّيْتَ كَذَا وَكَذَا فَثَنَى رِجْلَيْهِ وَاسْتَقْبَلَ الْقِبْلَةَ وَسَجَدَ سَجْدَتَيْنِ، ثُمَّ سَلَّمَ فَلَمَّا أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ، قَالَ: إِنَّهُ لَوْ حَدَثَ فِي الصَّلاَةِ شَيْءٌ لَنَبَّأْتُكُمْ بِهِ، وَلكِنْ إِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ أَنْسى كَمَا تَنْسَوْنَ، فَإِذَا نَسِيتُ فَذَكِّرُونِي، وَإِذَا شَكَّ أَحَدُكُمْ فِي صَلاَتِهِ فَلْيَتَحَرَّ الصَّوَابَ فَلْيُتِمَّ عَلَيْهِ، ثُمَّ لِيسَلِّمْ ثُمَّ يَسْجُدْ سَجْدَتَيْنِ
‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) সালাত আদায় করলেন। (রাবী ইব্রাহীম (রহঃ) বলেনঃ আমার জানা নেই, তিনি বেশি করেছেন বা কম করেছেন।) সালাম ফিরানোর পর তাঁকে বলা হলো, হে আল্লাহ্র রাসূল! সালাতের মধ্যে নতুন কিছু হয়েছে কি? তিনি বললেনঃ তা কী? তাঁরা বললেনঃ আপনি তো এরূপ এরূপ সালাত আদায় করলেন। তিনি তখন তাঁর দুই পা ঘুরিয়ে কেবলামুখী হলেন। আর দুইটি সাজদাহ আদায় করলেন। অতঃপর সালাম ফিরালেন।পরে তিনি আমাদের দিকে ফিরে বললেনঃ যদি সালাত সম্পর্কে নতুন কিছু হতো, তবে অবশ্যই তোমাদের তা জানিয়ে দিতাম। কিন্তু আমি তো তোমাদের মত একজন মানুষ। তোমরা যেমন ভুল করে থাক, আমিও তোমাদের মত ভুলে যাই। আমি কোন সময় ভুলে গেলে তোমরা আমাকে স্মরণ করিয়ে দেবে। তোমাদের কেউ সালাত সম্বন্ধে সন্দেহে পতিত হলে সে যেন নিঃসন্দেহ হবার চেষ্টা করে এবং সে অনুযায়ী সালাত পূর্ণ করে। অতঃপর যেন সালাম ফিরিয়ে দুইটি সাজদাহ দেয়।
সহীহুল বুখারী, পর্ব ৮ : সালাত, অধ্যায় ৩১, হাঃ ৪০১; মুসলিম, পর্ব ৫ : মসজিদ ও সালাতের স্থানসমূহের বর্ণনা, অধ্যায় ১৯, হাঃ ৫৭২
অনুবাদের উৎস
- সংকলক:
- ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৩৩৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে সালাতে ভুল ও সন্দেহ হলে করণীয় বিস্তারিতভাবে এসেছে। নবী (صلى الله عليه وسلم) সালাত আদায় করলেন। সালাম ফিরানোর পর তাঁকে বলা হলো, সালাতে কি নতুন কিছু হয়েছে? সাহাবীরা জানালেন, তিনি এমনভাবে সালাত আদায় করেছেন। তখন তিনি কেবলামুখী হয়ে দুইটি সিজদা করলেন এবং সালাম ফিরালেন। এরপর বললেন, সালাত সম্পর্কে নতুন কিছু হলে তিনি জানিয়ে দিতেন। তিনি আরও বললেন, তিনি মানুষ, অন্যদের মতো ভুলে যান; ভুল হলে তাঁকে স্মরণ করিয়ে দিতে হবে। কেউ সালাতে সন্দেহে পড়লে সঠিকটা বুঝে সে অনুযায়ী সালাত পূর্ণ করবে, সালাম ফিরাবে, তারপর দুই সিজদা করবে। সালাতে সন্দেহ হলে সাহু সিজদার হাদিস মুসল্লিকে সহজ পথ দেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নবী صلى الله عليه وسلم ভুল হলে সাহাবীদের স্মরণ করিয়ে দিতে বলেছেন।
- সালাতে সন্দেহ হলে সঠিকটা নির্ণয়ের চেষ্টা করতে বলা হয়েছে।
- সালাত পূর্ণ করে সালাম ফিরিয়ে দুই সিজদার কথা এসেছে।
- ভুলকে লুকানো নয়, সংশোধন করাই হাদিসের শিক্ষা।
