৫/১৯. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৩৩৭ - যুল ইয়াদাইন ও অসম্পূর্ণ সালাতের সংশোধন
সালাতে ভুল-ভ্রান্তি হওয়া এবং তার জন্য সিজদা।
যুল ইয়াদাইন হাদিস: অসম্পূর্ণ সালাত হলে করণীয়
আল-লু'লু ওয়াল মারজান : ৩৩৭
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৩৩৭
حديث أَبِي هُرَيْرَةَ، قَالَ: صَلَّى بِنَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الظُّهْرَ رَكْعَتَيْنِ، ثُمَّ سَلَّمَ، ثُمَّ قَامَ إِلَى خَشَبَةٍ فِي مُقَدِّمِ الْمَسْجِدِ وَوَضَعَ يَدَهُ عَلَيْهَا؛ وَفِي الْقَوْمِ يَوْمَئِذٍ أَبُو بَكْرٍ وَعُمَرُ فهَابَا أَنْ يُكَلِّمَاهُ، وَخَرَجَ سَرَعَانُ النَّاسِ، فَقَالُوا: قَصُرَتِ الصَّلاَةُ،وَفِي الْقَوْمِ رَجُلٌ كَان النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُوهُ ذَا الْيَدَيْنِ، فَقَالَ: يَا نَبِيَّ اللهِ أَنَسِيت أَمْ قَصُرَتْ، فَقَالَ: لَمْ أَنْسَ وَلَمْ تَقْصُرْ، قَالُوا: بَلْ نَسِيتَ يَا رَسُولَ اللهِ قَالَ: صَدَقَ ذُو الْيَدَيْنِ، فَقَامَ فَصَلَّى رَكْعَتَيْنِ ثُمَّ سَلَّمَ، ثُمَّ كَبَّرَ فَسَجَدَ مِثْلَ سُجُودِهِ أَوْ أَطْوَلَ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ وَكَبَّرَ، ثُمَّ وَضَعَ مِثْلَ سُجُودِهِ أَوْ أَطْوَلَ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ وَكَبَّرَ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
একবার নবী (ﷺ) আমাদের নিয়ে যুহরের সালাত দুই রাক’আত আদায় করে সালাম ফিরালেন। অতঃপর সাজদাহর জায়গার সামনে রাখা একটা কাঠের দিকে অগ্রসর হয়ে তার উপর তাঁর এক হাত রাখলেন। সেদিন লোকেদের মাঝে আবূ বক্র (রাঃ), ‘উমর (রাঃ)-ও হাজির ছিলেন। তাঁরা তাঁর সঙ্গে কথা বলতে ভয় পেলেন। কিন্তু তাড়াহুড়া করে (কিছু) লোক বেরিয়ে গিয়ে বলতে লাগলঃ সালাত খাট করা হয়েছে।এদের মধ্যে একজন ছিল, যাকে নবী (ﷺ) ‘যুল্ ইয়াদাইন’ (দুই হাতাওয়ালা অর্থাৎ লম্বা হাতাওয়ালা) বলে ডাকতেন, সে বললঃ হে আল্লাহ্র নবী! আপনি কি ভুল করেছেন, না সালাত ছোট করা হয়েছে? তিনি বললেনঃ আমি ভুলে যাইনি এবং (সালাত) ছোটও করা হয়নি। তাঁরা বললেনঃ বরং আপনিই ভুলে গেছেন, হে আল্লাহ্র রাসূল! তখন তিনি বললেনঃ ‘যুল্ ইয়াদাইন’ ঠিকই বলেছে।অতঃপর তিনি উঠে দাঁড়িয়ে দুই রাক’আত সালাত আদায় করলেন ও সালাম ফিরালেন। এরপর ‘তাকবির’ বলে আগের সিজদার মত অথবা তার চেয়ে দীর্ঘ সিজদা করলেন। অতঃপর আবার মাথা তুললেন এবং তাকবির বললেন এবং আগের সাজদাহর ন্যায় অথবা তার চেয়েও দীর্ঘ সিজদা করলেন। এরপর মাথা উঠালেন এবং তাকবির বললেন।
সহীহুল বুখারী, পর্ব ৭৮; আদব-আচার, অধ্যায় ৪৫, হাঃ ৬০৫১; মুসলিম, পর্ব ৫; মসজিদ ও সালাতের স্থানসমূহের বর্ণনা, অধ্যায় ১৯, হাঃ ৫৭৩
অনুবাদের উৎস
- সংকলক:
- ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৩৩৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে সালাত অসম্পূর্ণ হয়ে গেলে কীভাবে সংশোধন করা হয়েছে, তার একটি ঘটনা এসেছে। নবী (صلى الله عليه وسلم) যুহরের সালাত দুই রাকআত পড়ে সালাম ফিরালেন। কিছু মানুষ ভাবল, সালাত ছোট করা হয়েছে। সাহাবীদের মধ্যে যুল ইয়াদাইন নামে পরিচিত একজন সাহাবী জিজ্ঞেস করলেন, নবী (صلى الله عليه وسلم) ভুল করেছেন, নাকি সালাত কমানো হয়েছে? প্রথমে তিনি বললেন, তিনি ভুলেননি এবং সালাত কমানো হয়নি। পরে লোকেরা বলল, বরং আপনি ভুলে গেছেন। তখন তিনি দাঁড়িয়ে বাকি দুই রাকআত আদায় করলেন, সালাম ফিরালেন এবং এরপর তাকবীর বলে দুইটি সিজদা করলেন। যুল ইয়াদাইন হাদিসে দেখা যায়, সম্মানের সাথে প্রশ্ন করে ভুল সংশোধন করা যায়। সালাতের ভুলের প্রতিকার হিসেবে সাহু সিজদা করা হয়েছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সালাত অসম্পূর্ণ হলে তা পূর্ণ করার ঘটনা এসেছে।
- সাহাবী সম্মানের সাথে প্রশ্ন করে বিষয়টি পরিষ্কার করেছেন।
- ভুল বুঝে নবী صلى الله عليه وسلم বাকি রাকআত আদায় করেছেন।
- সালাত সংশোধনের পর দুইটি সিজদা করা হয়েছে।
