৫/২০. অধ্যায়ঃ
কুরআন তিলাওয়াতের সিজদা।
আল লু'লু ওয়াল মারজান : ৩৩৮
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৩৩৮
حديث ابْنِ عُمَرَ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ عَلَيْنَا السُّورَةَ، فِيهَا السَّجْدَةُ، فَيَسْجُدُ وَنَسْجُدُ حَتَّى مَا يَجِدُ أَحَدُنَا مَوْضِعَ جَبْهَتِهِ
ইব্নু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) একবার আমাদের সামনে এমন এক সূরাহ তিলাওয়াত করলেন, যাতে সাজদাহ্র আয়াত রয়েছে। তাই তিনি সিজদা করলেন এবং আমরাও সিজদা করলাম। ফলে অবস্থা এমন দাঁড়াল যে, আমাদের কেউ কেউ কপাল রাখার জায়গা পাচ্ছিলেন না।
সহীহুল বুখারী, পৰ্ব ১৭: কুরআন তিলাওয়াতের সিজদা, অধ্যায় ৮, হাঃ ১০৭৫; মুসলিম, পর্ব ৫ : মসজিদ ও সালাতের স্থানসমূহের বর্ণনা, অধ্যায় ২০, হাঃ ৫৭৫
