৫/২০. অধ্যায়ঃ
কুরআন তিলাওয়াতের সিজদা।
আল লু'লু ওয়াল মারজান : ৩৩৯
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৩৩৯
حديث عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ رضي الله عنه، قَالَ: قَرَأَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّجْمَ بِمَكَّةَ فَسَجَدَ فِيهَا وَسَجَدَ مَنْ مَعَهُ غَيْرَ شَيْخٍ أَخَذَ كفًّا مِنْ حَصًى أَوْ تُرَابٍ فَرَفَعَهُ إِلَى جَبْهَتِهِ، وَقَال: يَكْفِينِي هذَا؛ فَرَأَيْتُهُ بَعْدَ ذلِكَ قُتِلَ كَافِرًا
‘আবদুল্লাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) মাক্কাহয় সূরা আন্-নাজ্ম তিলাওয়াত করেন। অতঃপর তিনি সিজদা করেন এবং একজন বৃদ্ধ লোক ছাড়া তাঁর সঙ্গে সবাই সিজদা করেন। বৃদ্ধ লোকটি এক মুঠো কঙ্কর বা মাটি হাতে নিয়ে তার কপাল পর্যন্ত উঠিয়ে বলল, আমার জন্য এ যথেষ্ট। আমি পরবর্তী যমানায় দেখেছি যে, সে কাফির অবস্থায় নিহত হয়েছে।
সহীহুল বুখারী, পৰ্ব ১৭: কুরআন তিলাওয়াতের সিজদা, অধ্যায় ১, হাঃ ১০৬৭; মুসলিম, পর্ব ৫ : মসজিদ ও সবাতের স্থানসমূহের বর্ণনা, অধ্যায় ২০, হাঃ ৫৭৬
