৫/২৭. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৩৪৯ - তাকবীরের পর ইস্তিফতাহ দোয়া
তাকবীর তাহরিমা ও সূরা ফাতিহা পাঠের মধ্যে কী বলবে?
ইস্তিফতাহ দোয়া: গুনাহ থেকে দূরে থাকার সালাতের আবেদন
আল-লু'লু ওয়াল মারজান : ৩৪৯
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৩৪৯
حديث أَبِي هُرَيْرَةَ، قَالَ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْكُتُ بَيْنَ التَّكْبِيرِ وَبَيْنَ الْقِرَاءَةِ إِسْكَاتَةَ هُنَيَّةً، فَقُلْتُ: بِأَبِي وَأُمِّي يَا رَسُولَ اللهِ إِسْكَاتُكَ بَيْنَ التَّكْبِيرِ وَالْقِرَاءَةِ مَا تَقُولُ قَالَ: أَقُولُ: اللهُمَّ بَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَايَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ؛ اللهُمَّ نقِّنِي مِنَ الْخَطَايَا كَمَا يُنَقَّى الثَوْبُ الأَبْيَضُ مِنَ الدَّنَسِ، اللهُمَّ اغْسِلْ خَطَايَايَ بِالْمَاءِ وَالثَلْجِ وَالْبَرَدِ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (ﷺ) তাকবিরে তাহ্রীমাহ ও কিরাআতের মধ্যে কিছুক্ষণ চুপ করে থাকতেন। আমি বললাম, হে আল্লাহ্র রাসূল! আমার মাতাপিতা আপনার উপর কুরবান হোক, তাকবির ও কিরাআত এর মধ্যে চুপ থাকার সময় আপনি কী পাঠ করে থাকেন?তিনি বললেনঃ এ সময় আমি বলি- اللَّهُمَّ بَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَايَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ اللَّهُمَّ نَقِّنِي مِنَ الْخَطَايَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الْأَبْيَضُ مِنْ الدَّنَسِ اللَّهُمَّ اغْسِلْ خَطَايَايَ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ হে আল্লাহ আমার এবং আমার গুনাহের মধ্যে এমন ব্যবধান করে দাও যেমন ব্যবধান করেছ পূর্ব এবং পশ্চিমের মধ্যে। হে আল্লাহ আমাকে আমার গুনাহ হতে এমনভাবে পবিত্র কর যেমন সাদা কাপড় ময়লা থেকে পরিষ্কার হয়। হে আল্লাহ আমার গুনাহকে বরফ, পানি ও শিশির দ্বারা ধৌত করে দাও।
সহীহুল বুখারী, পর্ব ১০ : আযান, অধ্যায় ৮৯, হাঃ ৭৪৪; মুসলিম, পর্ব ৫; মসজিদ ও সালাতের স্থানসমূহের বর্ণনা, অধ্যায় ২৭, হাঃ ৫৯৮
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৩৪৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবূ হুরায়রাহ্ (রাঃ) নবীজি (صلى الله عليه وسلم)-এর সালাতে তাকবীর ও কিরাআতের মাঝের সংক্ষিপ্ত নীরবতার কথা জিজ্ঞেস করেন। নবীজি (صلى الله عليه وسلم) জানান, তিনি তখন আল্লাহর কাছে দোয়া করেন যেন তাঁর ও তাঁর গুনাহের মাঝে পূর্ব-পশ্চিমের মতো দূরত্ব করে দেওয়া হয়। তিনি আরও দোয়া করেন, সাদা কাপড় যেমন ময়লা থেকে পরিষ্কার হয়, তেমনি তাঁকে গুনাহ থেকে পবিত্র করা হোক এবং পানি, বরফ ও শিশির দিয়ে গুনাহ ধুয়ে দেওয়া হোক। এই ইস্তিফতাহ দোয়া আমাদের শেখায়, সালাত শুরু হয় বিনয়, পাপ থেকে মুক্তি চাওয়া এবং আল্লাহর কাছে পবিত্রতার আবেদন দিয়ে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সালাতের শুরুতে গুনাহ থেকে মুক্তির দোয়া করা নবীজি (صلى الله عليه وسلم)-এর আমল।
- মুমিন সালাতে দাঁড়িয়ে নিজের ভুল ও গুনাহের কথা স্মরণ করে।
- আল্লাহর কাছে অন্তরের পবিত্রতা চাওয়া ইবাদতের সুন্দর অংশ।
