৬/৪. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৪০৮ - বাহনে কিবলা ছাড়া নফল সালাত

সফরে যানবাহনের উপর নফল সালাত বৈধ, মুখ যে দিকেই থাক।

বাহনে কিবলা ছাড়া নফল সালাত: আনাস (রাঃ)-এর দেখা আমল

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৪০৮

حديث أَنَسٍ عَنْ أَنَسِ بْنِ سِيرِينَ، قَالَ: اسْتَقْبَلْنَا أَنَسًا حِينَ قَدِمَ مِنَ الشَّأمِ فَلَقِينَاهُ بِعَيْنِ التَّمْرِ، فَرَأَيْتُهُ يُصَلِّي عَلَى حِمَارٍ، وَوَجْهُهُ مِنْ ذَا الْجَانِبِ، يَعْنِي عَنْ يَسَارِ الْقِبْلَةِ، فَقُلْتُ: رَأَيْتُكَ تُصَلِّي لِغَيْرِ الْقِبْلَةِ، فَقَالَ: لَوْلاَ أَنِّي رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَلَهُ لَمْ أَفْعَلْهُ

আনাস ইবনু সীরীন (রহঃ) হতে বর্ণিতঃ

আনাস ইব্‌নু মালিক (রাঃ) যখন শাম (সিরিয়া) হতে ফিরে আসছিলেন, তখন আমরা তাঁকে সংবর্ধনা জ্ঞাপন করার জন্য এগিয়ে এসেছিলাম। আইনুত্ তাম্‌র (নামক) স্থানে আমরা তাঁর সাক্ষাৎ পেলাম। তখন আমি তাঁকে দেখলাম গাধার পিঠে (আরোহী অবস্থায়) সামনের দিকে মুখ করে সালাত আদায় করছেন। অর্থাৎ কেবলার বাম দিকে মুখ করে। তখন তাঁকে আমি প্রশ্ন করলাম, আপনাকে তো দেখলাম কেবলা ছাড়া অন্য দিকে মুখ করে সালাত আদায় করছেন? তিনি বললেন, যদি আমি আল্লাহর রাসূল (ﷺ)-কে এরূপ করতে না দেখতাম, তবে আমিও তা করতাম না।

সহীহুল বুখারী, পর্ব ১৮ : সালাত ককসর করা, অধ্যায় ৬, হাঃ ১০৯১; মুসলিম, পর্ব ৬; মুসাফির ব্যক্তির সালাত ও তা কসর করার বর্ণনা, অধ্যায় ৪, হাঃ ৭০৩

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৪০৮-এর সারসংক্ষেপ

মূল বিষয়: বাহনে সালাত। এই হাদিসে আনাস ইবনু সিরীন (রহঃ) বলেন, আনাস ইবনু মালিক (রাঃ) শাম থেকে ফিরছিলেন। তাঁরা আইনুত তামর নামক স্থানে তাঁর সঙ্গে দেখা করেন। তিনি দেখেন, আনাস (রাঃ) গাধার পিঠে সালাত আদায় করছেন এবং তাঁর মুখ কিবলার দিকে নয়, বরং কিবলার বাম দিকে। এ বিষয়ে প্রশ্ন করা হলে আনাস (রাঃ) বলেন, তিনি যদি আল্লাহর রাসূল صلى الله عليه وسلم-কে এভাবে করতে না দেখতেন, তবে তিনিও তা করতেন না। হাদিসটি সফরে বাহনের উপর সালাত এবং কিবলার দিক ছাড়া নফল আদায়ের বিষয়টি নবী صلى الله عليه وسلم-এর দেখা আমলের সঙ্গে যুক্ত করে। এখানে মূল শিক্ষা হলো, সাহাবীর আমল নবী صلى الله عليه وسلم-এর অনুসরণের ভিত্তিতে ছিল।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আনাস (রাঃ) বাহনের উপর কিবলা ছাড়া সালাত আদায় করেছেন।
  • তিনি নিজের আমলকে রাসূল صلى الله عليه وسلم-এর দেখা আমলের সঙ্গে যুক্ত করেছেন।
  • সাহাবীরা নবী صلى الله عليه وسلم-এর অনুসরণকে নিজেদের আমলের ভিত্তি বানাতেন।
  • হাদিসটি বাহনে নফল সালাতের আলোচনায় গুরুত্বপূর্ণ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন