৬/৫. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৪০৯ - সফরে মাগরিব ও ইশা জমা করা

সফরে দুই সালাত একত্রে আদায় বৈধ।

সফরে মাগরিব ও ইশা একত্রে আদায়: জমা সালাতের হাদিস

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৪০৯

حديث ابْنِ عُمَرَ، قَالَ: رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَعْجلَهُ السَّيْرُ فِي السَّفَرِ يُؤَخِّرُ الْمَغْرِبَ حَتَّى يَجْمَعَ بَيْنَهَا وَبَيْنَ الْعِشَاءِ

‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

আমি আল্লাহর রাসূল (ﷺ)-কে দেখেছি সফরে ব্যস্ততার কারণে তিনি মাগরিবের সালাত বিলম্বিত করেছেন, এমনকি মাগরিব ও ‘ইশার সালাত একত্রে আদায় করেছেন। অপর এক সূত্রে সালিম (রহঃ) বলেন, ইব্‌নু ‘উমর (রাঃ) মুযদালিফায় মাগরিব ও ‘ইশা একত্রে আদায় করতেন। সালিম (রহঃ) আরও বলেন, ইব্‌নু ‘উমর (রাঃ) তাঁর স্ত্রী সাফীয়্যাহ বিন্ত আবূ উবাইদ-এর দুঃসংবাদ পেয়ে মাদীনা প্রত্যাবর্তনকালে মাগরিবের সালাত বিলম্বিত করেন।আমি তাঁকে বললাম, সালাতের সময় হয়ে গেছে। তিনি বললেন, চলতে থাক। আমি আবার বললাম, সালাত? তিনি বললেন, চলতে থাক। এমনকি (এভাবে) দুই বা তিন মাইল অগ্রসর হলেন। অতঃপর নেমে সালাত আদায় করলেন। পরে বললেন, আমি নবী (ﷺ)-কে সফরের ব্যস্ততার সময় এরূপভাবে সালাত আদায় করতে দেখেছি।‘আবদুল্লাহ্ (রাঃ) আরো বলেন, আমি নবী (ﷺ)-কে দেখেছি, সফরে যখনই তাঁর ব্যস্ততার কারণ ঘটেছে, তখন তিনি মাগরিবের সালাত (দেরী করে) আদায় করেছেন এবং তা তিন রাক’আতই আদায় করেছেন। মাগরিবের সালাম ফিরিয়ে কিছু বিলম্ব করেই ‘ইশার ইকামাত দেয়া হত এবং দুইরাক’আত আদায় করে সালাম ফিরাতেন। কিন্তু ‘ইশার পরে গভীর রাত না হওয়া পর্যন্ত (নফল) সালাত আদায় করতেন না।

সহীহুল বুখারী, পর্ব ১৮ : সালাত কসর করা, অধ্যায় ৬, হাঃ ১০৯২; মুসলিম, পর্ব ৬; মুসাফির ব্যক্তির সালাত ও তা সর করার বর্ণনা, অধ্যায় ৫, হাঃ ৭০৩

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৪০৯-এর সারসংক্ষেপ

মূল বিষয়: জমা সালাত। এই হাদিসে ইবনু উমার (রাঃ) জানান, তিনি আল্লাহর রাসূল صلى الله عليه وسلم-কে সফরে দেখেছেন, যখন চলার তাড়াহুড়া হতো তখন তিনি মাগরিবের সালাত বিলম্বিত করতেন এবং মাগরিব ও ইশা একত্রে আদায় করতেন। বর্ণনায় আরও এসেছে, মুযদালিফায় মাগরিব ও ইশা একত্রে আদায়ের কথাও সালিম (রহঃ) উল্লেখ করেছেন। আরেক ঘটনায় ইবনু উমার (রাঃ) নিজেও সফরে মাগরিব বিলম্বিত করেন এবং পরে বলেন, তিনি নবী صلى الله عليه وسلم-কে সফরের ব্যস্ততার সময় এভাবে সালাত আদায় করতে দেখেছেন। এখানে মাগরিব তিন রাকআতই আদায়ের কথা এবং ইশা দুই রাকআত আদায়ের কথাও এসেছে। তাই হাদিসটি সফরে জমা সালাতের বিষয়ে সরাসরি ও বিস্তারিত বর্ণনা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সফরের তাড়াহুড়ায় মাগরিব বিলম্বিত করে ইশার সঙ্গে আদায়ের কথা এসেছে।
  • মাগরিব তিন রাকআত আদায় করা হয়েছে বলে বর্ণনায় আছে।
  • ইশা দুই রাকআত আদায়ের কথাও উল্লেখ আছে।
  • ইবনু উমার (রাঃ) নিজের আমলকে নবী صلى الله عليه وسلم-এর দেখা আমলের সঙ্গে যুক্ত করেছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন