৬/১৫. অধ্যায়ঃ
ফরজ সালাতের আগে ও পরে সুন্নাতে রাতেবা বা নিয়মিত সুন্নাতের ফাযায়েল ও তার সংখ্যা।
আল লু'লু ওয়াল মারজান : ৪২৩
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৪২৩
حديث ابْنِ عُمَرَ قَالَ: صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَجْدَتَيْنِ قَبْلَ الظُّهْرِ، وَسَجْدَتَيْنِ بَعْدَ الظُّهْرِ، وَسَجْدَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ، وَسَجْدَتَيْنِ بَعْدَ الْعِشَاءِ، وَسَجْدَتَيْنِ بَعْدَ الْجُمُعَةِ؛ فَأَمَّا الْمَغْرِبُ وَالْعِشَاءُ، فَفِي بَيْتِهِ
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
আমি নবী (ﷺ) এর সঙ্গে যুহরের পুর্বে দু রাক’আত, যুহরের পর দুইরাক’আত, মাগরিবের পর দুইরাক’আত, ‘ইশার পর দুইরাক’আত এবং জুমু’আহ্র পর দুইরাক’আত সলাত আদায় করছি। তবে মাগরিব ও ‘ইশার পরের সালাত তিনি তাঁর ঘরে আদায় করতেন। ইব্নু ‘উমার (রাঃ) আরও বলেন, আমার বোন (উম্মুল মু’মিনীন) হাফসাহ (রাঃ) আমাকে হাদীস শুনিয়েছেন যে, নবী (ﷺ) ফাযর হবার পর সংক্ষিপ্ত দুইরাক’আত সলাত আদায় করতেন। (ইব্নু ‘উমার (রাঃ) বলেন,) এটি ছিল এমন একটি সময়, যখন আমরা কেউ নবী -এর খিদমতে হাযির হতাম না। ইব্নু আবু যিনাদ (রহঃ) বলেছেন, মূসা ইব্নু উক্বা (রাঃ) নাফি’ (রহঃ) হতে ‘ইশার পরে তাঁর পরিজনের মধ্যে কথাটি বর্ণনা করেছেন।
সহীহুল বুখারী, পর্ব ১৯ : তাহাজ্জুদ, অধ্যায় ২৯, হাঃ ১১৭২; মুসলিম, পূর্ব ৬; মুসাফির ব্যক্তি সালাত ও তা কসর করার বর্ণনা, অধ্যায় ১৫, হাঃ ৭২৯
