৬/১৬. অধ্যায়ঃ
নফল সালাত দাঁড়িয়ে, বসে এবং একই সালাতের কিছু দাঁড়িয়ে ও বসে পড়া বৈধ।
আল লু'লু ওয়াল মারজান : ৪২৪
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৪২৪
حديث عَائِشَةَ قَالَتْ: مَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي شَيْءٍ مِنْ صَلاَةِ اللَّيْلِ جَالِسًا، حَتَّى إِذَا كَبِرَ قَرَأَ جَالِسًا، فَإِذَا بَقِيَ عَلَيْهِ مِنَ السُّورَةِ ثَلاَثُونَ أَوْ أَرْبَعُونَ آيَةً، قَامَ فَقَرَأَهُنَّ ثُمَّ رَكَعَ
মু’মিনদের মা ‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাতের কোন সালাতে আমি আল্লাহর রাসূল (ﷺ)-কে বসে কিরা’আত পড়তে দেখিনি। অবশ্য শেষ দিকে বার্ধক্যে উপনীত হলে তিনি বসে কিরা’আত পড়তেন। যখন (আরম্ভকৃত) সূরার ত্রিশ চল্লিশ আয়াত অবশিষ্ট থাকত, তখন দাঁড়িয়ে যেতেন এবং সে পরিমাণ কিরা’আত পড়ার পর রুকূ’ করতেন।
সহীহুল বুখারী, পর্ব ১৯ : তাহাজ্জুদ, অধ্যায় ১৬, হাঃ ১১৪৮; মুসলিম, পর্ব ৬; মুসাফির ব্যক্তির সালাত ও তা কসর করার বর্ণনা, অধ্যায় ১৬, হাঃ ৭৩১
