৬/১৭. অধ্যায়ঃ
রাতের সালাত, নবী (ﷺ)-এর রাতের সালাতের সংখ্যা এবং বিতরের সালাত এক রাকাত ও এক রাকাত সালাত সহীহ।
আল লু'লু ওয়াল মারজান : ৪২৭
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৪২৭
حديث عَائِشَةَ، قَالَتْ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي مِنَ اللَّيْلِ ثَلاَثَ عَشْرَةَ رَكْعَةً؛ مِنْهَا الْوِتْرُ، وَرَكْعَتَا الْفَجْرِ
‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) রাতের বেলা তের রাক’আত সলাত আদায় করতেন, বিত্র এবং ফাজরের দু রাক’আত (সুন্নাত)ও এর অন্তর্ভুক্ত।
সহীহুল বুখারী, পর্ব ১৯ তাহাজ্জুদ, অধ্যায় ১০, হাঃ ১১৪০; মুসলিম, পূর্ব ৬; মুসাফির ব্যক্তির সালাত ও তা কসর করার বর্ণনা, অধ্যায় ১৭, হাঃ ৭৩৮
