৭/২. অধ্যায়ঃ
জুমার দিন সুগন্ধি লাগানো ও মিসওয়াক করা।
আল লু'লু ওয়াল মারজান : ৪৯০
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৪৯০
حديث أَبِي سَعِيدٍ، قَالَ: أَشْهَدُ عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: الْغُسْلُ يَوْمَ الْجُمُعَةِ وَاجِبٌ عَلَى كُلِّ مُحْتَلِمٍ، وَأَنْ يَسْتَنَّ، وَأَنْ يَمَسَّ طيبًا، إِنْ وَجَدَ
আবূ সা‘ঈদ খুদ্রী (রাঃ) হতে বর্ণিতঃ
আমি এ মর্মে সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহর রাসূল (ﷺ) বলেছেনঃ জুমু‘আহ’র দিন প্রত্যেক বালিগের জন্য গোসল করা ওয়াজিব। আর মিস্ওয়াক করবে এবং সুগন্ধি পাওয়া গেলে তা ব্যবহার করবে।
সহীহুল বুখারী, পৰ্ব ১১: জুমুআহ, অধ্যায় ৩, হাঃ ৮৮০; মুসলিম, পৰ্ব ৭ জুমুআহর বর্ণনা, অধ্যায় ১, হাঃ ৮৪৬
