৭/২. অধ্যায়ঃ
জুমার দিন সুগন্ধি লাগানো ও মিসওয়াক করা।
আল লু'লু ওয়াল মারজান : ৪৯১
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৪৯১
حديث ابْنِ عَبَّاسٍ عَنْ طَاوُسٍ عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ ذَكَرَ قَوْلَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْغُسْلِ يَوْمَ الْجُمُعَةِ، فَقُلْتُ لاِبْنِ عَبَّاسٍ: أَيَمَسُّ طيبًا أَو دُهْنًا إِنْ كَانَ عِنْدَ أَهْلِهِ فَقَالَ: لاَ أَعْلَمُهُ
তাঊস (রহ.) হতে বর্ণিতঃ
তিনি ইব্নু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণনা করেন যে, তিনি যখন, জুমু‘আহ’র দিন গোসল সম্বন্ধে নবী (ﷺ)-এর বাণীর উল্লেখ করেন তখন আমি ইব্নু ‘আব্বাস (রাঃ)-কে জিজ্ঞেস করলাম, নবী (ﷺ) যখন পরিবার পরিজনের সঙ্গে অবস্থান করতেন তখনও কি তিনি সুগন্ধি বা তেল ব্যবহার করতেন? তিনি বললেন, আমি তা জানি না।
সহীহুল বুখারী, পর্ব ১১: জুমুআহ, অধ্যায় ৬, হাঃ ৮৮৫; মুসলিম, পর্ব ৭ জুমুআহর বর্ণনা, অধ্যায় ১, হাঃ ৮৪৮
