৭/১৪. অধ্যায়ঃ
ইমামের খুতবা চলাকালীন তাহিয়াতুল মসজিদ আদায় করা।
আল লু'লু ওয়াল মারজান : ৫০২
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৫০২
حديث جَابِرٍ قَالَ: دَخَلَ رَجُلٌ يَوْمَ الْجُمُعَةِ وَالنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ فَقَالَ: أَصَلَّيْتَ قَالَ: لاَ، قَالَ: فَصَلِّ رَكْعَتَيْنِ
জাবির ইবনু ‘আবদুল্লাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
এক জুমু‘আহ’র দিন নবী (ﷺ) খুত্বাহ দেয়ার সময় এক ব্যক্তি প্রবেশ করলে তিনি তাকে জিজ্ঞেস করলেন, সালাত আদায় করেছ কি? সে বলল, না, তিনি বললেনঃ উঠ, দুই রাক‘আত সালাত আদায় কর।
সহীহুল বুখারী, পৰ্ব ১১ : 'জুমুআহ, অধ্যায় ৩৩, হাঃ ৯৩১; মুসলিম, পৰ্ব ৭ জুমুআর বর্ণনা, অধ্যায় ১৪, হাঃ ৮৭৫
