৭/১৪. অধ্যায়ঃ
ইমামের খুতবা চলাকালীন তাহিয়াতুল মসজিদ আদায় করা।
আল লু'লু ওয়াল মারজান : ৫০৩
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৫০৩
حديث جَابِرِ بْنِ عَبْدِ اللهِ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُوَ يَخْطُبُ: إِذَا جَاءَ أَحَدُكُمْ وَالإِمَامُ يَخْطُبُ أَوْ قَدْ خَرَجَ فَلْيُصَلِّ رَكْعَتَيْنِ
জাবির ইব্নু ‘আবদুল্লাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (ﷺ) তাঁর খুত্বাহ প্রদানকালে ইরশাদ করলেনঃ তোমরা কেউ এমন সময় মসজিদে উপস্থিত হলে, যখন ইমাম (জুমু’আহ্র) খুত্বা দিচ্ছেন, কিংবা মিম্বরে আরোহণের জন্য (হুজরাহ হতে) বেরিয়ে পড়েছেন, তাহলে সে তখন যেন দুই রাক’আত সালাত আদায় করে নেয়।
সহীহুল বুখারী, পর্ব ১৯ : তাহাজ্জুদ, অধ্যায় ২৫, হাঃ ১১৭০; মুসলিম, পর্ব ৭ জুমুআহর বর্ণনা, অধ্যায় ১৪, হাঃ ৮৭৫
