৮/০. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৫০৫ - ঈদের সালাতের পর খুতবা ও নারীদের সদকা
ঈদাইন বা দুই ঈদের সালাত
ঈদের সালাতের পর খুতবা ও নারীদের সদকা করার হাদিস
আল-লু'লু ওয়াল মারজান : ৫০৫
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৫০৫
حديث ابْنِ عَبَّاسٍ قَالَ: شَهِدْتُ الْفِطْرَ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبِي بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ يُصَلُّونَهَا قَبْلَ الْخُطْبَةِ، ثَمَّ يُخْطَبُ بَعْدخَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ حينَ يُجْلِسُ بِيَدِهِ، ثُمَّ أَقْبَلَ يَشُقُّهُمْ، حَتَّى جَاءَ النِّسَاءَ، مَعَهُ بِلاَلٌ فَقَالَ: (يَأَيُّهَا النَّبيُّ إِذَا جَاءَكَ الْمُؤمِنَاتُ يُبَايِعْنَكَ) الآيَةَ ثُمَّ قَالَ حينَ فَرَغَ مِنْهَا: آنْتُنَّ عَلَى ذلِكِ فَقَالَتِ امْرَأَةٌ وَاحِدَةٌ مِنْهُنَّ، لَمْ يُجِبْهُ غَيْرُهَا: نَعَمْ قَالَ: فَتَصَدَّقْنَ فَبَسَطَ بِلاَلٌ ثَوْبَهُ، ثُمَّ قَالَ: هَلُمَّ لَكُنَّ فِدَاءً أَبِي وَأُمِّي فَيُلْقِينَ الْفَتَخَ وَالْخَوَاتِيمَ فِي ثَوْبِ بِلاَلٍ
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
আমি নবী (ﷺ), আবূ বাক্র, ‘উমার ও উসমান (রাঃ)-এর সঙ্গে ঈদুল ফিত্রে উপস্থিত ছিলাম। তাঁরা খুত্বাহ্র পূর্বে সালাত আদায় করতেন, পরে খুত্বাহ দিতেন। নবী (ﷺ) বের হলেন, আমি যেন দেখতে পাচ্ছি তিনি হাতের ইঙ্গিতে (লোকদের) বসিয়ে দিচ্ছেন।তখন নবী (ﷺ) কুরআনের এ আয়াত পাঠ করলেনঃ (يَأَيُّهَا النَّبيُّ إِذَا جَاءَكَ الْمُؤمِنَاتُ يُبَايِعْنَكَ) “হে নবী! যখন ঈমানদার মহিলাগণ আপনার নিকট এ শর্তে বায়‘আত করতে আসেন..... -(মুমতাহিনাঃ ১২)।এ আয়াত শেষ করে নবী (ﷺ) তাঁদের জিজ্ঞেস করলেন, তোমরা এ বায়‘আতের উপর আছ? তাঁদের মধ্যে একজন মহিলা বলল, হাঁ, সে ছাড়া আর কেউ এর জবাব দিল না। হাসান (রহ.) জানেন না, সে মহিলা কে? অতঃপর নবী (ﷺ) বললেনঃ তোমরা সাদাকাহ কর। সে সময় বিলাল (রাঃ) তাঁর কাপড় প্রসারিত করে বললেন, আমার মা-বাপ আপনাদের জন্য কুরবান হোক, আসুন, আপনারা দান করুন। তখন নারীগণ তাঁদের ছোট-বড় আংটিগুলো বিলাল (রাঃ)-এর কাপড়ের মধ্যে ফেলতে লাগলেন। ‘আবদুর রায্যাক (রহ.) বলেন, .............. হলো বড় আংটি যা জাহিলী যুগে ব্যবহৃত হতো।
সহীহুল বুখারী, পর্ব ১৩: দু' ঈদ, অধ্যায় ১৯, হাঃ ৯৭৯; মুসলিম, পর্ব ৮; ঈদাইন বা দু' ঈদের সালাতঃ, হাঃ ৮৮৪
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৫০৫-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় হলো ঈদের সালাতের পর খুতবা এবং নারীদের সদকা। ইবনু আব্বাস (রাঃ) বলেন, তিনি নবী صلى الله عليه وسلم, আবূ বকর, উমার ও উসমান (রাঃ)-এর সঙ্গে ঈদুল ফিতরে উপস্থিত ছিলেন। তাঁরা আগে সালাত আদায় করতেন, পরে খুতবা দিতেন। এরপর নবী صلى الله عليه وسلم নারীদের কাছে যান, কুরআনের আয়াত পাঠ করেন এবং তাদের বায়আতের বিষয়ে জিজ্ঞেস করেন। তারপর তিনি বলেন, তোমরা সদকা করো। বিলাল (রাঃ) কাপড় প্রসারিত করেন, আর নারীগণ তাদের আংটি কাপড়ে ফেলতে থাকেন। হাদিসে ঈদের নামাজের ধারাবাহিকতা, নারীদের আলাদা করে নসীহত করা এবং দানের উৎসাহ—সবই সরাসরি এসেছে। তাই ব্যাখ্যায় মূল শিক্ষা হলো: ঈদের দিন ইবাদত, উপদেশ ও সদকা একসাথে দেখা যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ঈদের সালাত খুতবার আগে আদায় করা হয়েছে।
- নবী صلى الله عليه وسلم নারীদের কাছে গিয়ে আয়াত পাঠ ও নসীহত করেছেন।
- নারীগণ নিজেদের সামর্থ্য অনুযায়ী সদকা দিয়েছেন।
