৮/০. অধ্যায়ঃ
ঈদাইন বা দুই ঈদের সালাত
আল লু'লু ওয়াল মারজান : ৫০৬
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৫০৬
حديث جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، قَالَ: قَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْفِطْرِ فَصَلَّى، فَبَدَأَ بِالصَّلاَةِ، ثُمَّ خَطَبَ، فَلَمَّا فَرَغَ نَزَلَ فَأَتَى النِّسَاءَ فَذَكَّرَهُنَّ، وَهُوَ يَتَوَكَّأُ عَلَى يَدِ بِلاَلٍ، وَبِلاَلٌ بَاسِطٌ ثَوْبَهُ، يُلْقِي فِيهِ النِّسَاءُ الصَّدَقَةَ
জাবির ইব্নু ‘আবদুল্লাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী ঈদুল ফিত্রের দিন দাঁড়িয়ে সালাত আদায় করলেন, পরে খুত্বাহ দিলেন। খুত্বাহ শেষে নেমে নারীদের নিকট আসলেন এবং তাঁদের নসীহত করলেন। তখন তিনি বিলাল (রাঃ)-এর হাতের উপর ভর দিয়ে ছিলেন এবং বিলাল (রাঃ) তাঁর কাপড় প্রসারিত করে ধরলেন। এতে নারীগণ দান সামগ্রী ফেলতে লাগলেন।
সহীহুল বুখারী, পর্ব ১৩: দু’ ‘ঈদ, অধ্যায় ১৯, হাঃ ৯৭৮; মুসলিম, পৰ্ব ৮ : ঈদাইন বা দু' ঈদের সালাতঃ, হাঃ ৮৮৫
