১০/৫. অধ্যায়ঃ
সূর্য গ্রহণের সালাতের জন্য আহ্বান হচ্ছেঃ আস-সালাতু জামিআহ।
আল লু'লু ওয়াল মারজান : ৫২৯
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৫২৯
حديث ابْنِ عُمَرَ، أَنَّهُ كَانَ يُخْبِرُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ لاَ يَخْسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلاَ لِحَيَاتِهِ، وَلكِنَّهُمَا آيَتَانِ مِنْ آيَاتِ اللهِ، فَإِذَا رَأَيْتُمُوهُمَا فَصَلُّوا
ইব্নু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ কারো মৃত্যু বা জন্মের কারণে হয় না। তবে তা আল্লাহ্র নিদর্শনসমূহের মধ্যে দুইটি নিদর্শন। কাজেই তোমরা যখনই গ্রহণ হতে দেখবে তখনই সালাত আদায় করবে।
সহীহুল বুখারী, পৰ্ব ১৬; সূর্য গ্রহণ, অধ্যায় ১, হাঃ ১০৪২; মুসলিম, পৰ্ব ১০; সূর্য গ্রহণের সালাত,, অধ্যায় ৫, হাঃ ৯১৪
