১০/৫. অধ্যায়ঃ
সূর্য গ্রহণের সালাতের জন্য আহ্বান হচ্ছেঃ আস-সালাতু জামিআহ।
আল লু'লু ওয়াল মারজান : ৫২৮
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৫২৮
حديث أَبِي مُوسَى قَالَ: خَسَفَتِ الشَّمْسُ، فَقَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَزِعًا، يَخْشَى أَنْ تَكُونَ السَّاعَةُ؛ فَأَتَى الْمَسْجِدَ فَصَلّى بِأَطْوَلِ قِيَامٍ وَرُكُوعٍ وَسُجُودٍ رَأَيْتُهُ قَطُّ يَفْعَلُهُ، وَقَالَ: هذِهِ الآيَاتُ الَّتِي يُرْسِلُ اللهُ، لاَ تَكُونُ لِمَوْتِ أَحَدٍ وَلاَ لِحَيَاتِهِ، وَلكِنْ يُخَوِّفُ اللهُ بِهِ عِبَادَهُ، فَإِذَا رَأَيْتُمْ شَيْئًا مِنْ ذلِكَ فَافْزَعُوا إِلَى ذِكْرِ اللهِ وَدُعَائِهِ وِاسْتِغْفَارِهِ
আবূ মূসা (রাঃ) হতে বর্ণিতঃ
একবার সূর্যগ্রহণ হল, তখন নবী (ﷺ) ভীতসন্ত্রস্ত অবস্থায় উঠলেন এবং কিয়ামাত সংঘটিত হবার ভয় করছিলেন। অতঃপর তিনি মসজিদে আসেন এবং এর পূর্বে আমি তাঁকে যেমন করতে দেখেছি, তার চেয়ে দীর্ঘ সময় ধরে কিয়াম, রুকূ‘ ও সিজদা সহকারে সালাত আদায় করলেন। আর তিনি বললেনঃ এগুলো হল নিদর্শন যা আল্লাহ্ পাঠিয়ে থাকেন, তা কারো মৃত্যু বা জন্মের কারণে হয় না। বরং আল্লাহ্ তা‘আলা এর মাধ্যমে তাঁর বান্দাদের সতর্ক করেন। কাজেই যখন তোমরা এর কিছু দেখতে পাবে, তখন ভীত বিহ্বল অবস্থায় আল্লাহ্র যিক্র, দু‘আ এবং ইস্তিগ্ফারের দিকে অগ্রসর হবে।
সহীহুল বুখারী, পৰ্ব ১৬; সূৰ্য গ্ৰহণ, অধ্যায় ১৪, হাঃ ১০৫৯; মুসলিম, পূর্ব ১০ সূর্য গ্রহণের সালাত, অধ্যায় ৫, হাঃ ৯১২
