হেবা
২৪/১. অধ্যায়ঃ
সদকার জন্য তার সদকা-কৃত বস্তু সদকা গ্রহীতার নিকট থেকে ক্রয় করা ঘৃণিত।
আল লু'লু ওয়াল মারজান : ১০৪৫
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১০৪৫
حديث عُمَرَ رضي الله عنه، قَالَ: حَمَلْتُ عَلَى فَرَسٍ فِي سَبِيلِ اللهِ، فَأَضَاعَهُ الَّذِي كَانَ عِنْدَهُ، فَأَرَدْت أَنْ أَشْتَرِيَهُ، وَظَنَنْتُ أَنَّهُ يَبِيعُهُ بِرخْصٍ، فَسَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: لاَ تَشْتَرِ، وَلاَ تَعُدْ فِي صَدَقَتِكَ وَإِنْ أَعْطَاكَهُ بِدِرْهَمٍ، فَإِنَّ الْعَائِدَ فِي صَدَقَتِهِ كَالْعَائِدِ فِي قَيْئِهِ
উমার (রাঃ) হতে বর্ণিতঃ
আমার একটি ঘোড়া আল্লাহ্র পথে দান করলাম। যার কাছে ঘোড়াটি ছিল সে এর হাক আদায় করতে পারল না। তখন আমি তা ক্রয় করতে চাইলাম এবং আমার ধারণা ছিল যে, সে সেটি কম মূল্যে বিক্রি করবে। এ সম্পর্কে নবী (ﷺ)-কে আমি জিজ্ঞেস করলাম। তিনি বললেনঃ তুমি ক্রয় করবে না এবং তোমার সদাকাহ ফিরিয়ে নিবে না, সে তা এক দিরহামের বিনিময়ে দিলেও। কেননা, যে ব্যক্তি নিজের সদাকাহ ফিরিয়ে নেয় সে যেন নিজের বমি পুনঃ ভক্ষণ করে।
সহীহুল বুখারী, পৰ্ব ২৪: যাকাত, অধ্যায় ৫৯, হাঃ ১৪৯০; মুসলিম, পৰ্ব ২৪ ; হিবা, অধ্যায় ১, হাঃ ১৬২০
আল লু'লু ওয়াল মারজান : ১০৪৬
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১০৪৬
حديث عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ حَمَلَ عَلَى فَرَسٍ فِي سَبِيلِ اللهِ، فَوَجَدَهُ يُبَاعُ، فَأَرَادَ أَنْ يَبْتَاعَهُ، فَسَأَلَ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: لاَ تَبْتَعْهُ وَلاَ تَعُدْ فِي صَدَقَتِكَ
উমার ইব্নু খাত্তাব (রাঃ) হতে বর্ণিতঃ
আমি আল্লাহ্র রাহে একটি অশ্ব আরোহণের জন্য দান করেছিলাম। অতঃপর আমি তা বিক্রি হতে দেখতে পাই। আমি আল্লাহ্র রাসূল (ﷺ)-এর নিকট জিজ্ঞেস করলাম, ‘আমি কি সেটা কিনে নেব?’ রাসুলুল্লাহ্ (ﷺ) বললেন, ‘না, তুমি তা ক্রয় করো না এবং তোমার সদাকাহ ফেরত নিও না।’
সহীহুল বুখারী, পৰ্ব ৫৬ : জিহাদ ও যুদ্ধাভিযান, অধ্যায় ১১৯, হাঃ ২৯৭০; মুসলিম, পর্ব ২৪ : হিবা, অধ্যায় ১, হাঃ ১৬২০
