২৪/৩. অধ্যায়ঃ
হেবার ক্ষেত্রে কোন কোন সন্তানকে প্রাধান্য দেয়া মাকরূহ।
আল লু'লু ওয়াল মারজান : ১০৪৮
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১০৪৮
حديث النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، أَنَّ أَبَاهُ أَتَى بِهِ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: إِنِّي نَحَلْتُ ابْنِي هذَا غُلاَمًا، فَقَالَ: أَكُلَّ وَلَدِكَ نَحَلْتَ مِثْلَهُ قَالَ: لاَ، قَالَ: فَارْجِعْهُ
নু‘মান বাশীর (রাঃ) হতে বর্ণিতঃ
তার পিতা তাকে নিয়ে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এলেন এবং বললেন, আমি আমার এই পুত্রকে একটি গোলাম দান করেছি। তখন তিনি জিজ্ঞেস করলেন, তোমার সব পুত্রকেই কি তুমি এরূপ দান করেছ? তিনি বললেন, না; তিনি (ﷺ) বললেন, তবে তুমি তা ফিরিয়ে নাও।
সহীহুল বুখারী, পৰ্ব ৫১ : হিবা এর ফাযীলাত এবং এর জন্য উদ্বুদ্ধ করা, অধ্যায় ১২, হাঃ ২৫৮৬; মুসলিম, পৰ্ব ২৪ : হিবা, অধ্যায় ৩, হাঃ ১৬২৩
