৫১/১২. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ২৫৮৬ - সন্তানদের মাঝে দানে ইনসাফ
সন্তানের জন্য হিবা। কোন এক সন্তানকে কিছু দান করা বৈধ হবে না, যতক্ষণ না ইনসাফের সঙ্গে অন্য সন্তানদের সমভাবে দান করা হয়। অবশ্য এ ক্ষেত্রে উক্ত পিতার বিপক্ষে কারো সাক্ষী দেয়া চলবে না।
وَقَالَ النَّبِيُّ ﷺ اعْدِلُوا بَيْنَ أَوْلَادِكُمْ فِي الْعَطِيَّةِ وَهَلْ لِلْوَالِدِ أَنْ يَرْجِعَ فِي عَطِيَّتِهِ وَمَا يَأْكُلُ مِنْ مَالِ وَلَدِهِ بِالْمَعْرُوفِ وَلَا يَتَعَدَّى وَاشْتَرَى النَّبِيُّ ﷺ مِنْ عُمَرَ بَعِيرًا ثُمَّ أَعْطَاهُ ابْنَ عُمَرَ وَقَالَ اصْنَعْ بِهِ مَا شِئْتَনবী (ﷺ) ইরশাদ করেছেন, সন্তানদেরকে কিছু দেয়ার ক্ষেত্রে তোমরা ইনসাফপূর্ণ আচরণ কর। কিছু দান করে পিতার পক্ষে ফেরত নেয়া বৈধ কি? পুত্রের সম্পদ হতে ন্যায়সঙ্গতভাবে পিতা খেতে পারবে, তবে সীমালঙ্ঘন করবে না। নবী (ﷺ) একবার ‘উমার (রাঃ)-এর নিকট হতে একটি উট ক্রয় করলেন, পরে ইবন ‘উমারকে তা দান করে বললেন, এটা যে কোনো কাজে লাগাতে পার।"
সন্তানদের মাঝে দানে ইনসাফ: নুমান ইবন বশীর রাঃ-এর ঘটনা
সহীহ বুখারী : ২৫৮৬
সহীহ বুখারীহাদিস নম্বর ২৫৮৬
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، وَمُحَمَّدِ بْنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، أَنَّهُمَا حَدَّثَاهُ عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، أَنَّ أَبَاهُ، أَتَى بِهِ إِلَى رَسُولِ اللَّهِ ﷺ فَقَالَ إِنِّي نَحَلْتُ ابْنِي هَذَا غُلاَمًا. فَقَالَ " أَكُلَّ وَلَدِكَ نَحَلْتَ مِثْلَهُ». قَالَ لاَ. قَالَ «فَارْجِعْهُ».
নু‘মান ইবনু বাশীর (রাঃ) হতে বর্ণিতঃ
তাঁর পিতা তাঁকে নিয়ে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এলেন এবং বললেন, আমি আমার এই পুত্রকে একটি গোলাম দান করেছি। তখন তিনি জিজ্ঞেস করলেন, তোমার সব পুত্রকেই কি তুমি এরূপ দান করেছ। তিনি বললেন, না; তিনি বললেন, তবে তুমি তা ফিরিয়ে নাও।
সহীহ বুখারী হাদিস ২৫৮৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে সন্তানদের মাঝে দানের ক্ষেত্রে ইনসাফের একটি সরাসরি শিক্ষা আছে। নুমান ইবন বশীর রাঃ-এর পিতা তাঁকে একটি গোলাম দান করেন এবং বিষয়টি রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর কাছে বলেন। নবী صلى الله عليه وسلم জিজ্ঞেস করেন, তিনি কি সব পুত্রকেই এমন দান করেছেন? উত্তরে তিনি বলেন, না। তখন রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেন, তা ফিরিয়ে নিতে। হাদিসের মূল বার্তা হলো, সন্তানদের মধ্যে দান করতে গেলে পক্ষপাত বা একপেশে আচরণ থেকে বাঁচা দরকার। এখানে দানের বিষয়টি পরিবারের ভেতরের হলেও নবী صلى الله عليه وسلم এটিকে গুরুত্ব দিয়েছেন। সন্তানদের প্রতি ভালোবাসা থাকলেও দান ও সম্পদ বণ্টনের ক্ষেত্রে ন্যায় বজায় রাখা পরিবারে শান্তি ও আস্থার কারণ হতে পারে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সন্তানদের দানে পক্ষপাত করা ঠিক নয়।
- দান করার আগে সব সন্তানের বিষয় বিবেচনা করা দরকার।
- পরিবারের ভেতরেও ইনসাফের শিক্ষা গুরুত্ব পায়।
- ভুল দান হলে তা ফিরিয়ে নেওয়ার নির্দেশ এই হাদিসে এসেছে।
