১১/১৭. অধ্যায়ঃ
জানাজার সালাত ও তার পিছে অনুগমনের ফাযায়েল।
আল লু'লু ওয়াল মারজান : ৫৫১
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৫৫১
حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ شَهِدَ الْجَنَازَةَ حَتَّى يُصَلِّي عَلَيْهَا فَلَهُ قِيرَاطٌ، وَمَنْ شَهِدَ حَتَّى تُدْفَنَ كَانَ لَهُ قِيرَاطَانِ، قِيلَ: وَمَا الْقيرَاطَانِ قَالَ: مِثْلُ الْجَبَلَيْنِ الْعظيمَيْنِ
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি মৃতের জন্য সালাত আদায় করা পর্যন্ত জানাযায় উপস্থিত থাকবে, তার জন্য এক কীরাত, আর যে ব্যক্তি মৃতের দাফন হয়ে যাওয়া পর্যন্ত উপস্থিত থাকবে তার জন্য দুই কীরাত। জিজ্ঞেস করা হল দুই কীরাত কী? তিনি বললেন, দুইটি বিশাল পর্বত সমতুল্য (সাওয়াব)।
সহীহুল বুখারী, পৰ্ব ২৩: জানাযা, অধ্যায়৫৯, হাঃ ১৩২৫; মুসলিম, পর্ব ১১: জানাযা, অধ্যায় ১৭, হাঃ ৯৪৫
