১১/১৭. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৫৫২ - জানাযা অনুসরণের কীরাত সওয়াব
জানাজার সালাত ও তার পিছে অনুগমনের ফাযায়েল।
জানাযা অনুসরণের সওয়াব: কীরাত হারানোর আফসোস
আল-লু'লু ওয়াল মারজান : ৫৫২
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৫৫২
حديث أَبِي هُرَيْرَةَ وَعَائِشَةَ حَدَّثَ ابْنُ عُمَرَ، أَنَّ أَبَا هُرَيْرَةَ رضي الله عنه يَقُولُ: مَنْ تَبِعَ جَنَازَةً فَلَهُ قِيرَاطٌ، فَقَالَ: أَكْثَرَ أَبُو هُرَيْرَةَ عَلَيْنَا، فَصَدَّقَتْ، يَعْنِي عَائِشَةَ أَبَا هُرَيْرَةَ؛ وَقَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُهُ؛ فَقَالَ ابْنُ عُمَرَ: لَقَدْ فَرَّطْنَا فِي قَرَارِيطَ كَثيرَةٍ
আবূ হুরায়রাহ ও ‘আয়িশাহ (রাঃ) হতে বর্ণিতঃ
ইবনু ‘উমার (রাঃ) বর্ণনা করেছেন, আবূ হুরায়রাহ (রাঃ) বলতেন, যে ব্যক্তি জানাযার অনুসরণ করলো তার জন্য এক কীরাত। তখন ইবনু ‘উমার (রাঃ) বললেন, আবূ হুরায়রাহ (রাঃ) আমাদের কাছে বেশি বলছেন। তখন ‘আয়িশাহ (রাঃ) এ বিষয়ে আবূ হুরায়রাহ্ (রাঃ)-কে সমর্থন জানালেন। তিনি বলেছেন, আমিও আল্লাহর রাসূল (ﷺ)-কে এ হাদীস বলতে শুনেছি। ইব্নু ‘উমার (রাঃ) বললেন, তা হলে তো আমরা অনেক কীরাত (সাওয়াব) হারিয়ে ফেলেছি।
সহীহুল বুখারী, পর্ব ২৩: জানাযা, অধ্যায় ৫৮, হাঃ ১৩২৪; মুসলিম, পর্ব ১১: জানাযা, অধ্যায় ১৭, হাঃ ৯৪৫
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৫৫২-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় হলো জানাযা অনুসরণের সওয়াব। ইবনু উমার (রাঃ) বর্ণনা করেন, আবু হুরায়রা (রাঃ) বলতেন, যে ব্যক্তি জানাযার অনুসরণ করে তার জন্য এক কীরাত। এ বিষয়ে আয়িশা (রাঃ) আবু হুরায়রা (রাঃ)-কে সমর্থন করেন এবং বলেন, তিনি নিজে রাসূল (صلى الله عليه وسلم)-কে এ কথা বলতে শুনেছেন। তখন ইবনু উমার (রাঃ) বলেন, তাহলে আমরা তো অনেক কীরাত হারিয়ে ফেলেছি। এই বর্ণনায় শুধু সওয়াবের কথা নয়, বরং সাহাবীদের জ্ঞান জানার পর নিজেদের আমল নিয়ে ভাবার দিকও আছে। জানাযায় অংশ নেওয়া, জানাযার সালাত এবং মৃতের পাশে থাকা—এসব কাজকে তারা হালকা করে দেখতেন না।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- জানাযা অনুসরণ করলে কীরাত সওয়াবের কথা এসেছে।
- আয়িশা (রাঃ) আবু হুরায়রা (রাঃ)-এর বর্ণনাকে সমর্থন করেছেন।
- ইবনু উমার (রাঃ) এই সওয়াব হারানোর জন্য আফসোস করেছেন।
- জানার পর আমলের দিকে ফিরে আসা সাহাবীদের সুন্দর শিক্ষা।
