১১/২০. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৫৫৩ - মানুষের সাক্ষ্য ও পরিণতি
যে মৃত সম্পর্কে প্রশংসা করা হয়েছে অথবা মন্দ বলা হয়েছে।
মানুষের সাক্ষ্য: জানাযার সময় প্রশংসা ও নিন্দার শিক্ষা
আল-লু'লু ওয়াল মারজান : ৫৫৩
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৫৫৩
حديث أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه، قَالَ: مَرُّوا بِجَنَازَةٍ فَأَثْنَوْا عَلَيْهَا خَيْرًا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: وَجَبَتْ ثُمَّ مَرُّوا بِأُخْرى فَأَثْنَوْا عَلَيْهَا شَرًّا، فَقَالَ: وَجَبَتْ فَقَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رضي الله عنه، مَا وَجَبَتْ قَالَ: هذَا أَثْنَيْتُمْ عَلَيْهِ خَيْرًا فَوَجَبَتْ لَهُ الْجَنَّةُ، وَهذَا أَثْنَيْتُمْ عَلَيْهِ شَرًّا فَوَجَبَتْ لَهُ النَّارُ، أَنْتُمْ شُهَدَاءُ اللهِ فِي الأَرْضِ
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
কিছু সংখ্যক সাহাবী একটি জানাযার পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তাঁরা তার প্রশংসা করলেন। তখন নবী (ﷺ) বললেনঃ ওয়াজিব হয়ে গেল। একটু পরে অপর একটি জানাযা অতিক্রম করলেন। তখন তাঁরা তার নিন্দাসূচক মন্তব্য করলেন। (এবারও) নবী (ﷺ) বললেনঃ ওয়াজিব হয়ে গেল। তখন ‘উমার ইব্নুল খাত্তাব (রাঃ) আরজ করলেন, (হে আল্লাহর রাসূল!) কী ওয়াজিব হয়ে গেল? তিনি বললেনঃ এ (প্রথম) ব্যক্তি সম্পর্কে তোমরা উত্তম মন্তব্য করলে, তাই তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। আর এ (দ্বিতীয়) ব্যক্তি সম্পর্কে তোমরা নিন্দাসূচক মন্তব্য করায় তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। তোমরা তো পৃথিবীতে আল্লাহ্র সাক্ষী।
সহীহ বুখারী, পর্ব ২৩: জানাযা, অধ্যায় ৮৬, হাঃ ১৩৬৭; মুসলিম, পর্ব ১১: জানাযা, অধ্যায় ১৯, হাঃ ৯৪৯
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৫৫৩-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় হলো মানুষের সাক্ষ্য। আনাস ইবনু মালিক (রাঃ) বলেন, সাহাবীদের সামনে একটি জানাযা অতিক্রম করলে তারা তার প্রশংসা করেন। নবী (صلى الله عليه وسلم) বলেন, ওয়াজিব হয়ে গেল। পরে আরেকটি জানাযা গেলে তারা তার সম্পর্কে মন্দ মন্তব্য করেন। নবী (صلى الله عليه وسلم) আবার বলেন, ওয়াজিব হয়ে গেল। উমার (রাঃ) জিজ্ঞেস করলে তিনি ব্যাখ্যা করেন, প্রথম ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়েছে, কারণ তোমরা তার ভালো বলেছ। দ্বিতীয় ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব হয়েছে, কারণ তোমরা তার মন্দ বলেছ। এরপর তিনি বলেন, তোমরা পৃথিবীতে আল্লাহর সাক্ষী। এই হাদিস আমাদের কাজের সামাজিক ছাপ নিয়ে ভাবতে শেখায়। মানুষ মৃত্যুর পর যা বলে, তা জীবনের আচরণের সঙ্গে জড়িত।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ভালো কাজ মানুষের মুখে ভালো সাক্ষ্যের কারণ হতে পারে।
- মন্দ আচরণ মৃত্যুর পরও মানুষের নিন্দার কারণ হতে পারে।
- নবী (صلى الله عليه وسلم) সাহাবীদের পৃথিবীতে আল্লাহর সাক্ষী বলেছেন।
- নিজের জীবন এমনভাবে গড়া দরকার, যাতে মানুষ ভালো স্মরণ করে।
