১২/৩. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৫৬৯ - যাকাত আদায় ও ন্যায়ভিত্তিক বিচার

অগ্রিম যাকাত আদায় করা ও যাকাত না দেয়ার বর্ণনা।

যাকাত আদায়: অভিযোগের আগে ন্যায়ভিত্তিক যাচাই

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৫৬৯

حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، قَالَ: أَمَرَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالصَّدَقَةِ، فَقِيلَ: مَنَعَ ابْنُ جَمِيلٍ، وَخَالِدُ بْنُ الْوَلِيدِ، وَعَبَّاسُ بْن عَبْدِ الْمُطَّلِبِ؛ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: [ص: 198] مَا يَنْقِمُ ابْنُ جَمِيلٍ إِلاَّ أَنَّهُ كَانَ فَقِيرًا فَأَغْنَاهُ اللهُ وَرَسُولُهُ وَأَمَّا خَالِدٌ، فَإِنَّكُمْ تَظْلمُونَ خَالِدًا، قَدِ احْتَبَسَ أَدْرَاعَهُ وَأَعْتُدَهُ فِي سَبِيلِ اللهِ؛ وَأَمَّا الْعَبَّاسُ بْنُ عَبْدِ الْمُطَّلِبِ، فَعَمُّ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَهِيَ عَلَيْهِ صَدَقَةٌ وَمِثْلَهَا مَعَهَا

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

আল্লাহর রাসূল (ﷺ) যাকাত দেয়ার নির্দেশ দিলে বলা হলো, ইব্‌নু জামীল, খালিদ ইব্‌নু ওয়ালীদ ও ‘আব্বাস ইব্‌নু ‘আবদুল মুত্তালিব (রাঃ) যাকাত প্রদানে অস্বীকার করছে। নবী (ﷺ) বললেনঃ ইব্‌নু জামীলের যাকাত না দেয়ার কারণ এ ছাড়া কিছু নয় যে, সে দরিদ্র ছিল, পরে আল্লাহর অনুগ্রহে ও তাঁর রাসূলের বরকতে সম্পদশালী হয়েছে। আর খালিদের ব্যাপার হলো তোমরা খালিদের উপর অন্যায় করেছ, কারণ সে তাঁর বর্ম ও অন্যান্য যুদ্ধাস্ত্র আল্লাহর পথে আবদ্ধ রেখেছে। আর ‘আব্বাস ইব্‌নু ‘আবদুল মুত্তালিব (রাঃ) তো আল্লাহর রাসূলের চাচা। তাঁর যাকাত তাঁর জন্য সদাকাহ এবং সমপরিমাণও তাঁর জন্য সদাকাহ।ইব্‌নু আবুয্ যিনাদ (রহঃ) তাঁর পিতা হতে হাদীস বর্ণনায় শু‘আইব (রহঃ)-এর অনুসরণ করেছেন। আর ইব্‌নু ইসহাক (রহঃ) আবুয্ যিনাদ (রহঃ) হতে হাদীসের শেষাংশে ‘সদাকাহ’ শব্দের উল্লেখ করেননি। ইব্‌নু জুরাইজ (রহঃ) বলেন, আ‘রাজ (রহঃ) হতে অনুরূপ হাদীস আমার নিকট বর্ণনা করা হয়েছে।

সহীহুল বুখারী, পর্ব ২৪: যাকাত, অধ্যায় ৪৯, হাঃ ১৪৬৮; মুসলিম, পর্ব ১২: যাকাত, অধ্যায় ২, হাঃ ৯৮৩

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৫৬৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে যাকাত আদায়ের নির্দেশ এবং কয়েকজন ব্যক্তির বিষয়ে ওঠা অভিযোগের জবাব এসেছে। বলা হয়েছিল, ইবনু জামীল, খালিদ ইবনু ওয়ালীদ ও আব্বাস ইবনু আবদুল মুত্তালিব (রাঃ) যাকাত দিতে অস্বীকার করছেন। নবী صلى الله عليه وسلم প্রত্যেকের বিষয়ে আলাদা উত্তর দেন। ইবনু জামীলের ক্ষেত্রে তিনি তার দারিদ্র্য থেকে সম্পদশালী হওয়া স্মরণ করান। খালিদ (রাঃ)-এর ব্যাপারে বলেন, তোমরা তার উপর অন্যায় করেছ; তিনি তার বর্ম ও যুদ্ধাস্ত্র আল্লাহর পথে রেখেছেন। আর আব্বাস (রাঃ)-এর বিষয়ে তাঁর বিশেষ অবস্থার কথা আসে। এই হাদিস যাকাত আদায়, অভিযোগ যাচাই এবং মানুষের অবস্থা বুঝে কথা বলার শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • যাকাত আদায় করা গুরুত্বপূর্ণ দায়িত্ব।
  • কারও বিরুদ্ধে অভিযোগ এলে তার অবস্থা যাচাই করা দরকার।
  • আল্লাহর পথে সম্পদ রাখা হাদিসে মর্যাদার সঙ্গে উল্লেখ হয়েছে।
  • নবী صلى الله عليه وسلم প্রত্যেকের বিষয় আলাদাভাবে বিবেচনা করেছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন