১২/৪. অধ্যায়ঃ
মুসলিমদের উপর যাকাতুল ফিতর হিসাবে খেজুর ও যব প্রদান।
আল লু'লু ওয়াল মারজান : ৫৭০
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৫৭০
حديث ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَضَ زَكَاةَ الْفِطْرِ صَاعًا مِنْ تَمْرٍ، أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ، عَلَى كُلِّ حُرٍّ أَوْ عَبْدٍ، ذَكَرٍ أَوْ أُنْثى، مِنَ الْمُسْلِمِينَ
ইব্নু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
মুসলিমদের প্রত্যেক আযাদ, গোলাম পুরুষ ও নারীর পক্ষ হতে সদাকাতুল ফিত্র হিসেবে খেজুর অথবা যব-এর এক সা‘আ পরিমাণ* আদায় করা আল্লাহর রাসূল (ﷺ) ফারয করেছেন।
সহীহুল বুখারী, পৰ্ব ২৪: যাকাত, অধ্যায় ৭১, হাঃ ১৫০৪; মুসলিম, পর্ব ১২: যাকাত, অধ্যায় ৪, হাঃ ৯৮৪
