১২/১৪. অধ্যায়ঃ
নিকটাত্মীয়, পরিবার, সন্তান-সন্ততির উপর খরচ করা ও সদকা করার মর্যাদা যদিও তারা মুশরিক হয়।
আল লু'লু ওয়াল মারজান : ৫৮৭
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৫৮৭
حديث أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ، قَالَتْ: قَدِمَتْ عَلَيَّ أُمِّي وَهِيَ مُشْرِكَةٌ فِي عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاسْتَفْتَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قُلْتُ، وَهِيَ رَاغِبَةٌ: أَفَأَصِلُ أُمِّي قَالَ: نَعَمْ صِلِي أُمَّكِ
আসমা বিনতে আবূ বকর (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ্ (ﷺ)-এর যুগে আমার আম্মা মুশরিক অবস্থায় আমার নিকট এলেন। আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট ফাতওয়া চেয়ে বললাম, তিনি আমার প্রতি খুবই আকৃষ্ট, এমতাবস্থায় আমি কি তার সঙ্গে সদাচরণ করব? তিনি বললেন, হ্যাঁ, তুমি তোমার মায়ের সঙ্গে সদাচরণ কর।
সহীহুল বুখারী, পর্ব ৫১: হিবা এর ফাযীলাত এবং এর জন্য উদ্বুদ্ধ করা, অধ্যায় ২৯, হাঃ ২৬২০; মুসলিম, পৰ্ব ১২: যাকাত, অধ্যায় ১৪, হাঃ ১০০৩
