১২/১৪. অধ্যায়ঃ
নিকটাত্মীয়, পরিবার, সন্তান-সন্ততির উপর খরচ করা ও সদকা করার মর্যাদা যদিও তারা মুশরিক হয়।
আল লু'লু ওয়াল মারজান : ৫৮৬
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৫৮৬
حديث أَبِي مِسْعُودٍ الأَنْصَارِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: إِذَا أَنْفَقَ الْمُسْلِمُ نَفَقَةً عَلَى أَهْلِهِ، وَهُوَ يَحْتَسِبُهَا، كَانَتْ لَهُ صَدَقَةً
আবূ মাস‘ঊদ (রাঃ) হতে বর্ণিতঃ
রাবী বলেন, আমি তাঁকে জিজ্ঞেস করলামঃ এ কি নবী (ﷺ) থেকে? তিনি বললেন, (হাঁ) নবী (ﷺ) হতে বর্ণিত। তিনি বলেছেনঃ সওয়াবের আশায় কোন মুসলমান যখন তার পরিবার-পরিজনের জন্য খরচ করে, তা তার সদাকাহ্য় পরিগণিত হয়।
সহীহুল বুখারী, পৰ্ব ৬৯ : ভরণ-পোষণ, অধ্যায়, হাঃ ৫৩৫১; মুসলিম, পৰ্ব ১২; যাকাত, অধ্যায় ১৪ হাঃ ১০০২
