১২/১৪. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৫৮৫ - সন্তানদের জন্য খরচের সওয়াব

নিকটাত্মীয়, পরিবার, সন্তান-সন্ততির উপর খরচ করা ও সদকা করার মর্যাদা যদিও তারা মুশরিক হয়।

সন্তানদের জন্য খরচ করাও সওয়াবের কাজ

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৫৮৫

حديث أُمِّ سَلَمَةَ، قَالَتْ: قُلْتُ يَا رَسُولَ اللهِ هَلْ لِي مِنْ أَجْرٍ فِي بَنِي أَبِي سَلَمَةَ أَنْ أُنْفِقَ عَلَيْهِمْ، وَلَسْتُ بِتَارِكَتِهِمْ هكَذَا وَهكَذَا، إِنَّمَا هُمْ بَنِيَّ قَالَ: نَعَمْ لَكِ أَجْرُ مَا أَنْفَقْتِ عَلَيْهِمْ

উম্মু সালামাহ (রাঃ) হতে বর্ণিতঃ

আমি জিজ্ঞেস করলামঃ হে আল্লাহ্‌র রাসূল! আবূ সালামাহর সন্তানদের জন্য ব্যয় করলে তাতে আমার কোন সওয়াব হবে কি? আমি তাদের এ (অভাবী) অবস্থায় ত্যাগ করতে পারি না। তারা তো আমারই সন্তান। তিনি বললেনঃ হাঁ, তাদের জন্য খরচ করলে তুমি সওয়াব পাবে।

সহীহুল বুখারী, পর্ব ৬৯ : ভরণ-পোষণ, অধ্যায় ১৪, হাঃ ৫৩৬৯; মুসলিম, পর্ব ১২: যাকাত, অধ্যায় ১৪, হাঃ ১০০১

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৫৮৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে উম্মু সালামা রাঃ রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-কে জিজ্ঞেস করেন, আবূ সালামার সন্তানদের জন্য ব্যয় করলে তাঁর সওয়াব হবে কি না। তিনি বলেন, তারা তাঁরই সন্তান এবং তাদের অভাবী অবস্থায় ছেড়ে দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। নবী صلى الله عليه وسلم উত্তর দেন, তাদের জন্য তিনি যা খরচ করবেন, তার সওয়াব পাবেন। এই হাদিস পরিবারে দায়িত্ব নেওয়ার সুন্দর শিক্ষা দেয়। এখানে সদাকাহ মানে শুধু বাইরে কাউকে কিছু দেওয়া নয়; নিজের তত্ত্বাবধানে থাকা সন্তানদের প্রয়োজন পূরণ করাও সওয়াবের কারণ হতে পারে। বিশেষ করে যখন খরচটি দায়িত্ব, মমতা ও আল্লাহর কাছে প্রতিদানের আশা নিয়ে করা হয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সন্তানদের প্রয়োজন পূরণ করা সওয়াবের কাজ হতে পারে।
  • পরিবারের অভাবী সদস্যদের ছেড়ে দেওয়া ঠিক নয়।
  • খরচের সওয়াব নিয়তের সঙ্গে জড়িত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন