১২/১৭. অধ্যায়ঃ
দানকারী ও কৃপণতাকারী।
আল লু'লু ওয়াল মারজান : ৫৯১
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৫৯১
حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: مَا مِنْ يَوْمٍ يُصْبِحُ الْعِبَاد فِيهِ إِلاَّ مَلَكَانَ يَنْزِلاَنِ، فَيَقُولُ أَحَدُهُمَا: اللهُمَّ أَعْطِ مُنْفِقًا خَلَفًا؛ وَيَقُولُ الآخَرُ: اللهُمَّ أعْطِ مُمْسِكًا تَلَفًا
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেনঃ প্রতিদিন সকালে দুইজন ফেরেশতা অবতরণ করেন। তাঁদের একজন বলেন, হে আল্লাহ! দাতাকে তার দানের উত্তম প্রতিদান দিন আর অপরজন বলেন, হে আল্লাহ! কৃপণকে ধ্বংস করে দিন।
সহীহুল বুখারী, পৰ্ব ২৪: যাকাত, অধ্যায় ২৭, হাঃ ১৪৪২; মুসলিম, পৰ্ব ১২: যাকাত, অধ্যায় ১৭, হাঃ ১০১০
