১২/১৮. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৫৯৪ - কিয়ামতের আগে সম্পদের প্রাচুর্য

সদকা করার প্রতি উৎসাহ ঐ সময় আসার পূর্বে যখন সদকা গ্রহীতা পাওয়া যাবে না।

সম্পদ বৃদ্ধি ও সদাকাহর গ্রহীতা না পাওয়া

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৫৯৪

حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لاَ تَقُومُ السَّاعَةُ [ص: 209] حَتَّى يَكْثُرَ فِيكُم الْمَالُ، فَيَفِيضَ حَتَّى يُهِمَّ رَبَّ الْمَالِ مَنْ يَقْبَلُ صَدَقَتَهُ، وَحَتَّى يَعْرِضَهُ فَيَقُولَ الَّذِي يَعْرِضُهُ عَلَيْهِ: لاَ أَرَبَ لِي

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

আল্লাহর রাসূল (ﷺ) বলেছেনঃ কিয়ামাত সংঘটিত হবে না যতক্ষণ না তোমাদের মধ্যে সম্পদ বৃদ্ধি পেয়ে উপচে পড়বে, এমনকি সম্পদের মালিকগণ তার সদাকাহ কে গ্রহণ করবে তা নিয়ে চিন্তাগ্রস্ত হয়ে পড়বে। যাকেই দান করতে চাইবে সে-ই বলবে, প্রয়োজন নেই।

সহীহুল বুখারী, পর্ব ২৪: যাকাত, অধ্যায় ৯, হাঃ ১৪১২; মুসলিম, পর্ব ১২: যাকাত, অধ্যায় ১৮, হাঃ ১৫৭

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৫৯৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী صلى الله عليه وسلم বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না মানুষের মধ্যে সম্পদ বৃদ্ধি পেয়ে উপচে পড়ে। এমন অবস্থা হবে যে, সম্পদের মালিক চিন্তিত হবে—তার সদাকাহ কে গ্রহণ করবে। যাকে দেবে, সে বলবে, আমার প্রয়োজন নেই। এই হাদিসে সম্পদের প্রাচুর্যকে একটি ভবিষ্যৎ অবস্থার সঙ্গে যুক্ত করা হয়েছে। এর সরাসরি শিক্ষা হলো, সম্পদ থাকা অবস্থায় এবং গ্রহণকারী থাকা অবস্থায় সদাকাহর সুযোগকে মূল্য দেওয়া। দান করার সময় দেরি করলে সুযোগ বদলে যেতে পারে। হাদিসটি আমাদের মনে করায়, সম্পদ নিজে লক্ষ্য নয়; তা দিয়ে সঠিক সময়ে কল্যাণ করা জরুরি।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সম্পদ বেশি হলেও দানের সুযোগ সব সময় পাওয়া নাও যেতে পারে।
  • সদাকাহর গ্রহীতা থাকা অবস্থায় দান করা ভালো।
  • সম্পদকে কল্যাণের কাজে ব্যবহার করা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন