১৩/২০. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ২২৩৯ - জাহান্নাম থেকে বাঁচার উপায়
দানের জন্য উদ্বুদ্ধ করা যদিও তা এক টুকরা খেজুর বা ভালো কথা বলার মাধ্যমে হয়, সদাক্বাহ্ জাহান্নামের অগ্নি থেকে হিফাযাতকারী
জাহান্নাম থেকে বাঁচতে অল্প দান ও ভালো কথা
সহীহ মুসলিম : ২২৩৯
সহীহ মুসলিমহাদিস নম্বর ২২৩৯
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ قَالاَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ خَيْثَمَةَ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ ذَكَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم النَّارَ فَأَعْرَضَ وَأَشَاحَ ثُمَّ قَالَ " اتَّقُوا النَّارَ " . ثُمَّ أَعْرَضَ وَأَشَاحَ حَتَّى ظَنَنَّا أَنَّهُ كَأَنَّمَا يَنْظُرُ إِلَيْهَا ثُمَّ قَالَ " اتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ فَمَنْ لَمْ يَجِدْ فَبِكَلِمَةٍ طَيِّبَةٍ " . وَلَمْ يَذْكُرْ أَبُو كُرَيْبٍ كَأَنَّمَا وَقَالَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ حَدَّثَنَا الأَعْمَشُ .
আদী ইবনু হাতিম (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) জাহান্নামের শাস্তির কথা উল্লেখ করে মুখ ফিরিয়ে নিলেন এবং চরম অস্বস্তির ভাব প্রকাশ করলেন- “তোমরা জাহান্নামের আগুন থেকে আত্মরক্ষা কর”। তিনি পুনরায় মুখ ফিরিয়ে নিলেন ও এমন ভাব প্রকাশ করলেন যাতে আমাদের মনে হচ্ছিল যে, তিনি তা দেখেছেন। অতঃপর তিনি বলেন, তোমরা জাহান্নামের আগুন থেকে আত্মরক্ষা কর যদি তা এক টুকরা খেজুরের বিনিময়েও হয়। আর যার এ সামর্থ্যটুকু নেই সে যেন ভাল কথার মাধ্যমে তা করে”। বর্ণনাকারী আবূ কুরায়ব-এর বর্ণনায় كَأَنَّمَا ‘যেন’ শব্দটির উল্লেখ নেই। তিনি বলেন, আবূ মু’আবিয়াহ্ আমার কাছে বলেন এবং আ’মাশ তাঁর কাছে এ হাদীস বর্ণনা করেন।
ই.ফা. ২২১৮, ই.সে.২২১৯
সহীহ মুসলিম হাদিস ২২৩৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) জাহান্নামের শাস্তির কথা উল্লেখ করে মুখ ফিরিয়ে নিলেন এবং অস্বস্তির ভাব প্রকাশ করলেন। এরপর তিনি বললেন, তোমরা জাহান্নামের আগুন থেকে আত্মরক্ষা কর। তিনি আবারও বললেন, এক টুকরো খেজুর দিয়েও তা করো। আর যার এতটুকু সামর্থ্য নেই, সে যেন ভালো কথার মাধ্যমে তা করে। হাদিসটির মূল বার্তা হলো, নেক কাজের দরজা ছোট নয়। কারও হাতে অর্থ থাকলে সে দান করবে; আর যার কাছে দান করার মতো কিছু নেই, সে ভালো কথা, নরম কথা এবং কল্যাণকর কথা বলতে পারে। জাহান্নাম থেকে বাঁচার উপায় হিসেবে হাদিসে সদাকা ও ভালো কথাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এটি আমাদের শেখায়, সামর্থ্য কম হলেও নেক কাজ থেকে দূরে থাকা উচিত নয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- জাহান্নামের শাস্তি স্মরণ করে নেক কাজে এগিয়ে যাওয়া উচিত।
- সামান্য দানও অবহেলা করা ঠিক নয়।
- দান করার সামর্থ্য না থাকলে ভালো কথা বলা যায়।
- ভালো কথা মানুষের জন্য উপকারী আমল হতে পারে।
