১২/২৩. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৬০০ - দানশীলতা মনকে প্রশস্ত করে
দানকারী ও কৃপণতাকারীর দৃষ্টান্ত।
দানশীল ও কৃপণের উদাহরণ: লোহার বর্মের হাদিস
আল-লু'লু ওয়াল মারজান : ৬০০
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৬০০
حديث أَبِي هُرَيْرَةَ، قَالَ: ضَرَبَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَثَلَ الْبَخِيلِ وَالْمُتَصَدِّقِ كَمَثَلِ رَجُلَيْنِ عَلَيْهِمَا جُبَّتَانِ مِنْ حَدِيدٍ، قَدِ اضْطُرَّتْ أَيْدِيهِمَا إلى ثُديِّهِمَا وَتَرَاقِيهِمَا؛ [ص: 212] فَجَعَلَ الْمُتَصَدِّقُ كَلَّمَا تَصَدَّقَ بِصَدَقَةٍ انْبَسَطَتْ عَنْهُ حَتَّى تَغْشَى أَنَامِلَهُ، وَتَعْفُوَ أَثَرَهُ؛ وَجَعَلَ الْبَخِيلُ كُلَّمَا هَمَّ بِصَدَقَةٍ قَلَصَتْ، وَأَخَذَتْ كُلُّ حَلْقَةٍ بِمَكَانِهَاقَالَ أَبُو هُرَيْرَةَ: فَأَنَا رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ بِإِصْبَعِهِ هكَذَا فِي جَيْبِهِ، فَلَوْ رَأَيْتَهُ يُوَسِّعُهَا وَلاَ تَتَوَسَّعُ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (ﷺ) একবার কৃপণ ও দানশীল ব্যক্তিকে এমন দুই ব্যক্তির সাথে তুলনা করেন, যাদের পরিধানে লোহার দুইটি বর্ম আছে। তাদের দুইটি হাতই বুক ও ঘাড় পর্যন্ত পৌঁছে আছে। দানশীল ব্যক্তি যখন দান করে তখন তার বর্মটি এমনভাবে প্রশস্ত হয় যে, তার পায়ের আঙ্গুলের মাথা পর্যন্ত ঢেকে ফেলে এবং (শরীরের চেয়ে লম্বা হবার জন্য চলার সময়) পদচিহ্ন মুছে ফেলে। আর কৃপণ লোকটি যখন দান করতে ইচ্ছে করে, তখন তার বর্মটি শক্ত হয়ে যায় ও এক অংশ অন্য অংশের সাথে মিলে থাকে এবং প্রতিটি অংশ স্ব স্ব স্থানে থেকে যায়।আবূ হুরায়রাহ (রাঃ) বলেনঃ আমি আল্লাহর রাসূল (ﷺ) কে তাঁর আঙ্গুল এভাবে বুকের দিক দিয়ে খোলা অংশের মধ্যে রেখে বলতে দেখেছি, তুমি যদি তা দেখতে (তাহলে দেখতে) যে, তিনি তা প্রশস্ত করতে চাইলেন কিন্তু প্রশস্ত হল না।
সহীহুল বুখারী, পর্ব ৭৭ : পোশাক, অধ্যায় ৯, হাঃ ৫৭৯৭; মুসলিম, পর্ব ১২: যাকাত, অধ্যায় ২৩, হাঃ ১০২১
অনুবাদের উৎস
- সংকলক:
- ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৬০০-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم দানশীল ও কৃপণ মানুষের অবস্থা বোঝাতে দুই ব্যক্তির উদাহরণ দিয়েছেন, যাদের গায়ে লোহার বর্ম। দানশীল ব্যক্তি যখন দান করে, তার বর্ম প্রশস্ত হতে থাকে, এমনকি পায়ের আঙুল পর্যন্ত ঢেকে দেয় এবং চলার চিহ্ন মুছে যায়। আর কৃপণ ব্যক্তি দান করতে চাইলে বর্ম সংকুচিত হয়ে যায়, প্রতিটি অংশ নিজ জায়গায় আটকে থাকে। এই দৃষ্টান্ত দানের মানসিক প্রভাবকে সহজভাবে বুঝায়। দান মানুষকে খোলা মন, সাহস ও কল্যাণের দিকে নেয়। আর কৃপণতা মানুষকে আঁটসাঁট, সংকুচিত ও আটকে থাকা অবস্থার মতো করে তোলে। তাই সামর্থ্য অনুযায়ী দান করা এবং কৃপণতা থেকে বাঁচা গুরুত্বপূর্ণ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দানশীলতা মানুষের মনকে প্রশস্ত করার শিক্ষা দেয়।
- কৃপণতা মানুষকে সংকীর্ণ করে ফেলতে পারে।
- দান করার অভ্যাস ভালো কাজে এগিয়ে যেতে সাহায্য করে।
