১২/২৫. অধ্যায়ঃ
বিশ্বস্ত খাজাঞ্চীর এবং ঐ মহিলা যে সৎ উদ্দেশ্যে তার স্বামীর গৃহ হতে স্পষ্ট বা অস্পষ্ট অনুমতি সাপেক্ষে সদকা করে, বিনষ্ট করার উদ্দেশ্যে নয় তার প্রতিদান।
আল লু'লু ওয়াল মারজান : ৬০৩
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৬০৩
حديث عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا أَنْفَقَتِ الْمَرْأَةُ مِنْ طَعَامِ بَيْتِهَا غَيْرَ مُفْسِدَةٍ، كَانَ لَهَا أَجْرُهَا بِمَا أَنْفَقَتْ، وَلِزَوْجِهَا أَجْرُهُ بِمَا كَسَبَ، وَلِلْخَازِنِ مِثْلُ ذلِكَ، لاَ يَنْقُصُ بَعْضُهُمْ أَجْرَ بَعْضٍ شَيْئًا
‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, নবী (ﷺ) বলেছেনঃ কোন স্ত্রী যদি তার ঘর হতে বিপর্যয় সৃষ্টির উদ্দেশ্য ছাড়া খাদ্যদ্রব্য সদাকাহ করে তবে এ জন্যে সে সওয়াব লাভ করবে আর উপার্জন করার কারণে স্বামীও সওয়াব পাবে এবং খাজাঞ্চীও অনুরূপ সওয়াব পাবে। তাদের একজনের কারণে অন্য জনের সওয়াবে কোন কমতি হবে না।
সহীহুল বুখারী, পৰ্ব ২৪; যাকাত, অধ্যায় ১৭, হাঃ ১৪২৫; মুসলিম, পৰ্ব ১২: যাকাত, অধ্যায় ২৫, হাঃ ১০২৪।
